টেক বার্তা

Jio-কে টক্কর দিয়ে ৪ টি দুর্দান্ত প্ল্যান আনল BSNL, প্রতিদিন ১১০ জিবি ডেটা

সরকারি টেলিকম সংস্থা BSNL এবার তাদের ব্রডব্যান্ড পরিষেবা প্রসারে মন দিয়েছে। কোম্পানিটি দেশের কয়েকটি শহরের জন্য নয়া চমকপ্রদক ৪ টি ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের ঘোষণা করেছে। আগামী ১লা অক্টোবর,২০২০ থেকে প্ল্যানগুলি কার্যকরী হবে। কোম্পানি সবচেয়ে সস্তার ৪৪৯ টাকার প্ল্যান আনার কথা ভেবেছে যা ভারতের বাজারে জিও ফাইবারের কঠিন প্রতিদ্বন্দ্বী হবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। একটি প্রেস মিটিং এর মাধ্যমে কোম্পানি জানিয়েছে, তারা ভারতের কয়েকটি শহরের জন্য মোট ৪ টি ব্রডব্যান্ড প্ল্যান আনছে। সেগুলি হল- ৪৪৯ টাকা, ৭৯৯ টাকা, ৯৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা। আসুন প্ল্যানগুলি সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

১) ৪৪৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
৪৪৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের এর নাম দেওয়া হয়েছে ‘Fibre Basic’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ৩০ এমবিপিএস স্পিডের ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ২ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও, এই প্ল্যান নিলে গ্রাহকরা ভারতের মধ্যে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবে। এই ব্রডব্যান্ড প্ল্যানটি আন্দামান-নিকোবর ছাড়া ভারতের যে কোন শহরে পাওয়া যাবে।

২) ৭৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
৭৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের এর নাম দেওয়া হয়েছে ‘Fibre Value’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ১০০ এমবিপিএস স্পিডের ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ২ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও, এই প্ল্যান নিলে গ্রাহকরা বিনামূল্যে যেকোনো ল্যান্ডলাইন কল করতে পারবেন। এই ব্রডব্যান্ড প্ল্যানটিও আন্দামান-নিকোবর ছাড়া ভারতের যে কোন শহরে পাওয়া যাবে।

৩) ৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
৯৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের এর নাম দেওয়া হয়েছে ‘Fibre Premium’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ২০০ এমবিপিএস স্পিডের ৩৩০০ জিবি বা ৩.৩ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ২ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও,এই প্ল্যান নিলে গ্রাহকরা ভারতের মধ্যে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবে। BSNL এই ব্রডব্যান্ড প্ল্যানটি জিও ফাইবারের ৯৯৯ টাকার প্ল্যানের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এমনকি, জিও ফাইবারের প্ল্যানে নির্ধারিত ডাটা শেষ হয়ে গেলে, ১ এমবিপিএস স্পিড পাওয়া যাবে যেখানে ভারত ফাইবারের প্ল্যানে পাওয়া যাচ্ছে ২ এমবিপিএস স্পিড।

৪) ১৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান:
BSNL এর ব্রডব্যান্ড প্ল্যানের সবচেয়ে দামি হলো ১৪৯৯ টাকার ‘Fibre Ultra’। এই প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা এক মাসের জন্য ৩০০ এমবিপিএস স্পিডের ৪০০০ জিবি বা ৪ টিবি হাই স্পিড ডাটা পাবেন। ডাটা শেষ হয়ে গেলে, ৪ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডাটা পাওয়া যাবে। এছাড়াও, আনলিমিটেড ফ্রি কলের ও সুবিধা থাকবে। ‘Fibre Premium’ ও ‘Fibre Ultra’ প্ল্যান থাকলে বিনামূল্যে Disney+hotstar এর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানগুলির সময় শেষ হয়ে গেলে বা গ্রাহকরা নিতে না চাইলে সাবস্ক্রিপশন ক্যানসেল হয়ে যাবে। সেক্ষেত্রে, গ্রাহকরা যদি পুনরায় BSNL এর SuperStar300 ও SuperStar 500 ব্রডব্যান্ড প্ল্যান নেয়, তাহলে আবার সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026