ধারাবাহিক ‘সিঁদুরখেলা’ থেকেই দর্শকের প্রিয়পাত্রী হয়ে উঠেছিলেন শ্বেতা ভট্টাচার্য। বর্তমানে শ্বেতাকে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে দেখা যায় লিড রোলে। তাই সন্ধ্যে হলেই কৃষ্ণকলির পরেই দর্শকদের চোখ আটকায় যমুনার উপর। এই সপ্তাহের টিআরপি-র নিরিখে শ্বেতার যমুনা ঢাকি ধারাবাহিকটি চতুর্থ নম্বরে রয়েছে।
থাক, সেসব টিআরপি-র কথা থাক। এবারে পুজোয় শ্বেতা কি করছেন? হ্যাঁ সেই খবর আমরা পেয়েছি শ্বেতার সংবাদমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউ থেকে। জি বাংলার ‘যুমনা ঢাকি’-র যমুনা এইবছর অনলাইন থেকেই পুজোর কেনাকাটি করছেন। ফিজিক্যাল স্টোর থেকে কিছুই কেনেননি অভিনেত্রী।
গাউন থেকে শুরু করে পালাজো কিংবা কুর্তি, অনলাইনেই সব কিনে ফেলেছেন তিনি। এমনকি শাড়িও কিনেছেন অভিনেত্রী প্রতিটা দিনের জন্য।
এইবার আর সারা রাত জেগে প্যান্ডেল হপিং করছেন না শ্বেতা। কোভিডের জন্য এই বছর পুজোয় বাড়িতেই সময় কাটাবেন অভিনেত্রী। এমনকি মায়ের কড়া নির্দেশ বাইরে পা ফেলা যাবে না।
শাড়ি, ওয়েস্টার্ন ড্রেসের পাশাপাশি শ্বেতা মাস্ক কিনতে কিন্তু ভোলেন নি। ড্রেসের সঙ্গে ম্যাচ করেই ডিজাইনার মাস্ক কিনবেন বলে জানিয়েছেন। তবে যাই কিনুক না কেন, এবারের পুজোয় পাড়াতেই থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন শ্বেতার মা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…