টেক বার্তা

লকডাউনের মধ্যে BSNL নিয়ে এলো মাত্র ২ টাকার আকর্ষণীয় প্ল্যান, জানুন কিকি সুবিধা পাবেন

লকডাউনের মধ্যে সমস্ত টেলিকম পরিষেবার গ্রাহকেরাই চাইছেন সস্তা এবং বেশি সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান। তাই এবার তাদের কথা মাথায় রেখেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল নিয়ে এলো আকর্ষণীয় সুবিধা। মাত্র ২ টাকার বিনিময়ে বাড়ানো হবে প্ল্যানের বৈধতা।

এই নতুন প্ল্যানটিতে ২ টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। এক্ষেত্রে বৈধতা পাবেন তিনদিন। যদিও সব সার্কেলের জন্যেই প্ল্যানটি প্রযোজ্য, তবে শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলেই এটির ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য, এই প্ল্যানে বৈধতা বৃদ্ধি ছাড়া আর অন্য কোনো সুবিধা পাওয়া যাবে না।

অন্যদিকে এর আগেও এই সংস্থা ১৯ টাকার একটি প্ল্যান নিয়ে এসেছিল। যেখানে প্ল্যানের বৈধতা বৃদ্ধি পেত ৩০ দিন। শুধু তাই নয় আরও দুটি রিচার্জ প্ল্যান, যথা- ১৫৯৯ এবং ৮৯৯ টাকার প্ল্যান এনেছিল বিএসএনএল কর্তৃপক্ষ। যেখানে বেশ অনেকদিনেরই বৈধতার সুবিধা পেয়েছন গ্রাহকেরা।

প্রসঙ্গত, বর্তমান করোনা পরিস্থিতিতে গ্রাহকদের টেলিকম পরিষেবার ব্যবহার অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। তাই তাদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যেই সব টেলিকম সংস্থাই কিছু না কিছু প্ল্যান নিয়ে আসছে। সেই দিক থেকে ব্যতিক্রমী নয় বিএসএনএল কর্তৃপক্ষও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026