অফবিট

কিভাবে সঠিক নিয়ম মেনে শাকসবজি রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে, জানুন

শ্রেয়া চ্যাটার্জি – রান্না করার সময় আমরা অর্ধেক সময় সবজির খোসা ফেলে দিয়ে রান্না করি কিন্তু মনে রাখবেন এই খোসাতে রয়েছে যত রকমের ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি। কিভাবে সঠিক নিয়ম মেনে শাকসবজি রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে তা জেনে নিন।

তরকারির খোসা ও খোসার নিচেই থাকে দেহের জন্য উপকারী মূল্যবান ভিটামিন ও খনিজ পদার্থ। তাই খোসা শুদ্ধ সবজি রান্না করা অভ্যাস করুন। প্রথম প্রথম খেতে একটু অসুবিধা হলেও পরে বিষয়টি অভ্যাস হয়ে যাবে। বাজার থেকে তরিতরকারি আনার পরেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে রোদে একটু শুকিয়ে নিতে পারেন, তারপর খুব শক্ত খোসা হলে ওপরটা হালকা একটু ছিলে নিয়ে মূল খোসাটা রেখে দিয়ে টুকরো টুকরো করে কেটে সবজি রান্না করুন।

সবজি কেটে কখনোই বেশি সময় ধরে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন না। খুব বেশি পাতলা পাতলা করে কাটা উচিত নয়। রান্না করার বহুক্ষণ আগে সবজি কে কেটে রাখবেন না।

পাতা জাতীয় সবজি যেমন লেটুস, বাঁধাকপি, পালং শাক একটু ভাপিয়ে নিয়ে স্যালাডের সঙ্গে খেতে পারেন। অনেক সময় ধরে শাকসবজি তেলের মধ্যে ভাজা উচিত নয়, তাহলে শাক সবজির গুণাগুণ নষ্ট হতে পারে।

লকডাউন এর বাজারে তরকারির খোসা বাইরে দয়া করে ফেলবেন না। নিত্য নতুন রেসিপি বানাতে চেষ্টা করুন তরকারির ফেলে দেওয়া খোসা দিয়ে। আলুর খোসা কে পাতলা পাতলা করে কেটে তেলে ভেজে ওপর একটু পোস্ত ছড়িয়ে বাচ্চাদের সামনে উপহার দিতেই পারেন আলুর চিপস হিসাবে। লেজ, কুরকুরের চাহিদাটা হয়তো খানিকটা কমতে পারে। লাউয়ের খোসা বাঁচিয়ে রেখে ওই একই পদ্ধতিতে ঝুরি ঝুরি করে কেটে ডালের সঙ্গে ভাজা খেতেই পারেন। কিংবা সব রকম সবজির খোসা সমান ভাবে কেটে সরষে বাটা সরষের তেল কাঁচালঙ্কা দিয়ে টিফিন বক্স বানাতে পারেন খোসা ভাপা, কোন একদিন কাঁচকলার কোপ্তা বানাবেন বলে কাঁচকলা নিয়ে খোসা কে ফেলে দেবেন তা বললে হয়? খোসাতেই তো রয়েছে যত রকমের পুষ্টিগুণ।

তাই সেই খোসা গুলি বেটে কাঁচা লঙ্কা, রসুন, কালোজিরা সাথে রান্না করে ফেলুন ‘কাঁচকলার খোসা বাটা’। দেখবেন বাড়ির সবাই কেমন চেটেপুটে খাচ্ছে। এইসব রান্নায় কিন্তু সেকেলে রান্না। পুরনো দিনের মা, ঠাকুমারা এমন রান্না করতেন। বড় বড় সংসারে এমনিভাবেই তারা চলতেন। আধুনিক জীবনে অভ্যস্ত আমরা এসব ভুলে যেতে বসেছি। সেই সেকেলে রান্নাবান্না আবার করে ফিরিয়ে আনাই যেতে পারে। এতে শরীর ভালো থাকবে, একটা নিত্য নতুন পদ হবে, আর খোসাগুলো নষ্ট হবে না।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026