বিপদের মুখে পৃথিবী, বিশালাকার উল্কাপিন্ড ধেয়ে আসায় সতর্ক করলো নাসা
প্রায় ৫০০ মিটারের চেয়ে বেশি ব্যাসার্ধের একটি উল্কাপিন্ড ছুটে আসছে পৃথিবীর দিকে। যার জেরে কড়া সতর্কতা জারি করলো মার্কিন মহাকাশ সংস্থা নাসা। জানা গেছে, প্রতি সেকেন্ডে ৫২ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই উল্কাপিন্ডটি। প্রতি ঘন্টায় এর গতিবেগ প্রায় ১১ হাজার ২০০ মাইল। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও বড় এই উল্কাপিন্ডটি ৬ ই জুন পৃথিবীর সংস্পর্শে আসবে বলে জানিয়েছে নাসা।
সংবাদসংস্থা ডেইলি স্টারের রিপোর্ট অনুসারে, নাসা জানিয়েছে যে, এই উল্কাপিন্ডটির নাম রক -১৬৩৩৪৮ বা ২০০২ এনএন৪। বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন যে, এই উল্কাপিন্ডটি পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই উল্কাপিন্ড থেকে পৃথিবীর তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই। সেন্টার ফর আর্থ অবজেক্ট স্টাডিজ জানিয়েছে যে, গত ২১ শে মে একটি উল্কা খুব কাছ থেকে পৃথিবীকে অতিক্রম করে গেছে ৷
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এই উল্কাপিণ্ডটি ২৫০ থেকে ৫৭০ মিটারের মতো লম্বা হতে পারে। একইসঙ্গে চওড়ায় এটি ১৩৫ মিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্যের খুব কাছ থেকে পৃথিবীর দিকে ছুটে আসছে এই এটি। পৃথিবীর সঙ্গে এই উল্কাপিন্ডটির সংঘর্ষের সম্ভাবনা ১ শতাংশেরও কম। তবু প্রতিনিয়ত উল্কাপিন্ডটির উপর নজর রেখে চলেছে নাসা। এইভাবে প্রতিদিন প্রায় ২০০০ উল্কাপিন্ডের উপর নজর রেখে চলেছেন নাসার বিজ্ঞানীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…