নিউজ

BSNL Data Plans: পাত্তা পাবে না Jio-Airtel, ৬০ টাকারও কমে দুর্দান্ত প্ল্যান আনল BSNL

দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিয়ে এখনো বহু মানুষের কাছে জনপ্রিয় রয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। গ্রাহকদের জন্য প্রায়ই কম দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। যারা কম দামের রিচার্জেও ভালো পরিষেবা পেতে চান তারা চোখ বুজে নির্ভর করতে পারেন বিএসএনএল এর উপরে। এবার ফের গ্রাহকদের জন্য দুটি ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এসে সকলকে চমকে দিয়েছে বিএসএনএল।

এই বাজারে ৭০ টাকারও কমে দুটি ধামাকা রিচার্জ প্ল্যান নিয়ে এল বিএসএনএল। ডেটার অধিক প্রয়োজন পড়লে কম দামে এই রিচার্জ প্ল্যান গুলি গ্রাহকদের মন জয় করবেই। কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে? জানিয়ে রাখি, ৫৮ টাকা এবং ৫৯ টাকায় দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। এই দুটি হল ডেটা ভাউচার প্ল্যান।

এই দুটি প্ল্যানেই দৈনন্দিন ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। রিচার্জ প্ল্যানের দৈনন্দিন নির্দিষ্ট ডেটা শেষ হয়ে গেলে এই ডেটা ভাউচার প্ল্যান গুলি ব্যবহার করা যাবে। এবার আসা যাক ডেটা ভাউচার প্ল্যান গুলির সুবিধার ব্যাপারে। ৫৮ টাকার প্ল্যানটিতে ৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে দৈনন্দিন ২ জিবি করে ডেটা অর্থাৎ ৭ দিনে মোট ১৪ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।

৫৯ টাকার ডেটা ভাউচার প্ল্যানের ভ্যালিডিটিও ৭ দিনের। এই প্ল্যানে দৈনন্দিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ মোট ডেটা পাওয়া যাবে ৭ জিবি। তবে ৫৯ টাকার এই প্ল্যানটিতে শুধু ডেটাই নয়, আনলিমিটেড ভয়েস কলিং এরও সুবিধা দেওয়া হচ্ছে বিএসএনএল এর তরফে। প্রসঙ্গত, দেশে এই মুহূর্তে রয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা, যেগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এগুলির মধ্যে ফোনকলের সুবিধা ছাড়াও থাকে ইন্টারনেটের সহজলভ্যতাও। তবে এখনও বিএসএনএল এর গ্রহণযোগ্যতা লক্ষ্য করার মতো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026