নিউজ

Bank Holiday: সোমবার বাংলায় একাধিক শহরে বন্ধ ব্যাঙ্ক, বিপাকে পড়ার আগে জেনে নিন

প্রতি মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের মাসিক হলিডে লিস্ট (Bank Holiday) প্রকাশ্যে আনা হয়। দেশ জুড়ে বিভিন্ন দিনে ব্যাঙ্কগুলি কবে কবে বন্ধ থাকবে তা ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশ জুড়ে ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় আরবিআই এর তরফে। মে মাস জুড়ে একাধিক ছুটি রয়েছে ব্যাঙ্কে। সোমবার, সপ্তাহের শুরুতেই দেশের একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

সোমবার, ১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন রয়েছে। চতুর্থ দফায় দেশের ১০ টি রাজ্যের মধ্যে ৯৬ টি আসনে হবে ভোট। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীরে হবে চতুর্থ দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দূর্গাপুর, বীরনগর, আসানসোল, বোলপুরে রয়েছে ভোট। সোমবার এই এলাকাগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গ বাদে বিজয়নগরম, বিশাখাপত্তনম, কাকিনাডা, বিজয়ওয়াড়া, গুন্টুর, আরাকু, শ্রীকাকুলাম, রাজামুন্দ্রি, নারসাপুরম, এলুরু, আমলাপুরম, নারসারাওপেট, ওঙ্গোল, নান্দিয়াল, কুর্নুল, হিন্দুপুর চিত্তুর, দরভাঙা, বেগুসরাই, মুঙ্গের, সিংভূম, উজ্জয়িনী, খান্ডওয়া, জলগাঁও, কোরাপুট, কালাহান্ডি, নিজামবাদ, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, শাহজাহানপুর, সীতাপুর, উন্নাও, ইটাওয়া, কনৌজ, কানপুরের মতো শহরগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

এর আগে গত ৮ মে কলকাতা সহ গোটা রাজ্যেই ব্যাঙ্ক গুলি বন্ধ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সারা বাংলায় ব্যাঙ্কের কাজ বন্ধ ছিল। তবে এদিন শুধু বাংলাতেই ছুটি ছিল। দেশের অন্যত্র ব্যাঙ্কগুলিতে ছিল না ছুটি। এই দিনগুলিতে অনলাইন পরিষেবা চালু ছিল। একই রকম ভাবে গত ১০ মে ছিল বসব জয়ন্তী বা অক্ষয় তৃতীয়া। এদিন মূলত বেঙ্গালুরুতে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে বলে জানানো হয়েছিল আরবিআই এর তরফে। এরপর ১৯ মে রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি। তাই এদিন দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ মে দেশের বড় বড় শহরে রয়েছে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ২৫ মে শনিবার ভুবনেশ্বর এবং আগরতলায় রয়েছে ভোটগ্রহণ। তাই সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026