টেক বার্তা

Jio কে টেক্কা দিচ্ছে BSNL! এক রিচার্জে চলবে ৩৯৫ দিন, দৈনিক ৩ জিবি ইন্টারনেট ডাটা, জানুন বিস্তারিত

দেশীয় এবং সরকারি টেলিকম কোম্পানি BSNL আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে তার 4G পরিষেবা শুরু করবে৷ কোম্পানি বছরের শেষ নাগাদ 4G নেটওয়ার্ককে 5G-তে রূপান্তর করার পরিকল্পনা করছে। 4G-5G শুরু করার আগে, BSNL গ্রাহক সংখ্যা বাড়াতে এবং Jio-Airtel-এর সাথে প্রতিযোগিতা করার জন্য নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করছে। কোম্পানি এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যাতে আপনি খুব কম দামে পুরো বছরের জন্য আনলিমিটেড কলিং ও ইন্টারনেট ডাটা পাবেন। কি এই প্ল্যান? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

BSNL কোম্পানি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে, একটি দুর্দান্ত বার্ষিক প্ল্যান এনেছে। এতে এক বছরের বেশি বৈধতা পাওয়া যাবে একবার রিচার্জ করলে। আসলে BSNL কোম্পানির এই বার্ষিক রিচার্জ প্ল্যান কিনতে খরচ করতে হবে ২,৯৯৯ টাকা। এতে আপনি ৩৯৫ দিনের বৈধতা পাবেন। এই ৩৯৫ দিনের প্রতিদিন আপনি ৩ জিবি করে হাইস্পিড ইন্টারনেট ডাটা পাবেন। আর সেইসাথে পাবেন ফ্রি কলিং এর সুবিধা। তাই ঘণ্টার পর ঘণ্টা কথা বললেও কোনো সমস্যা হবে না। আর আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন।

BSNL কোম্পানি এর পাশাপাশি ২,৯৯৯ টাকায় একটি বার্ষিক প্ল্যান দেয় Jio। এই প্ল্যানটি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতা নিয়ে আসে। এতে আপনি প্রতিদিন ২.৫ জিবি করে হাইস্পিড ইন্টারনেট ডাটা পাবেন। এতেও ফ্রি কলিং ও দৈনিক ১০০ টি করে এসএমএস করতে পারবেন। সেইসাথে এই প্ল্যানে গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড, জিও সিকিউরিটি ইত্যাদি এর সাবস্ক্রিপশন পাবেন।

Nirajana Nag

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026