টেক বার্তা

গ্রাহকদের ফ্রিতে রিচার্জ অফার করল BSNL, কী কী সুবিধা পাবেন

করোনা পরিস্থিতিতে বড় ঘোষণা করল জনপ্রিয় সরকারি টেলিকম সংস্থা BSNL। Jio, Airtel এবং Vi এর পরে এইবার ফ্রি রিচার্জ নিয়ে হাজির হয়েছে সরকারি টেলিকম সংস্থা। কোম্পানির পক্ষ থেকে তাদের প্রতি গ্রাহকের রিচার্জ প্ল্যানের বৈধতা বড়িয়ে দেওয়া হয়েছে এই দিন। যে সমস্ত প্ল্যান ১ এপ্রিল থেকেই উত্তীর্ণ হওয়ার কথা ছিল, সেই সমস্ত প্ল্যানের বৈধতা বাড়িয়ে দিল কোম্পানি।

কোম্পানির তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, “করোনার ২য় ঢেউ এর সাথে সাইক্লোন Tauktae সামলাতে নাজেহাল দেশ।” আর সেই কারনেই কোম্পানি তার গ্রাহকদের প্রি পেইড প্ল্যানের বৈধতা বড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য কোনও ধরনের চার্জ নেবেনা কোম্পানি। এর সাথে এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য ১০০ মিনিট ফ্রি কলিং ও অফার করছে কোম্পানি।

তবে BSNL জানিয়েছে যে কোম্পানি তাদের সমস্ত গ্রাহকদের প্ল্যানের মেয়াদ ১ মাস এর জন্য বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ গ্রাহক এখন ৩১ এ মে পর্যন্ত বৈধতা পাবেন নিজের সিম কার্ডের। অন্যদিকে কোম্পানি এমন অবস্থায় গ্রাহকদের অসুবিধার কথা ভেবে বৈধতা বৃদ্ধির সাথে ১০০ মিনিট ফ্রি কলিং এর ব্যবস্থা ও করেছে। তবে এটি তারাই পাবেন যাদের মেয়াদ ১ লা এপ্রিল শেষ হয়ে গিয়েছিল।

তবে এই প্রথম নয়, কঠিন অবস্থাতে গ্রাহকদের পাশে সব সময় থেকেছে BSNL। সেই কারণে এমন অবস্থাতেও তারা গ্রাহকদের পাশে থাকবে বলে ঠিক করেছে, এমনটাই জানানো হয়েছে BSNL এর MD প্রবীণ কুমার পুরওয়ার এর পক্ষ থেকে। তিনি আরও বলেছেন, গ্রাহক যদি এমন অবস্থায় myBSNL এর অ্যাপ থেকে রিচার্জ করেন তবে পাবেন অতিরিক্ত ৪% ছাড়।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026