বিনোদন

মালিককে গিয়ে বল ‘জুন আন্টি’ ফিরে এসেছে! শ্রীময়ীতে কামব্যাক করছেন উষসী

প্রায় দু’ মাস হয়ে গেল দেখা পাওয়া যায়নি দুষ্টু জুন আন্টির। দর্শকের মতো শ্রীময়ীর ও বড্ডো মন খারাপ ছিল। অনেক দিন জুনের সাথে চুলোচুলি করতে না পারায় খুব কষ্ট পাচ্ছিলেন শ্রীময়ী। ধারাবাহিকের ৬০০ পর্ব পেরোতেই সেই সেলিব্রেশনে ভার্চুয়াল আড্ডাতে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে জুনকে ফিরিয়ে আনার আবদারও জানিয়েছিলেন শ্রীময়ী ওরফে ইন্দ্রানী হালদার। জুন আন্টির অভাবে নাকি ধারাবাহিকের টিআরপি নাকি কমেছে।

জুন আন্টি না থাকাতে ধারাবাহিকের টিআরপি না কমলেও লীনা দেবী সকলের আবদার মিটিয়ে ছাড়লেন। ঠোঁট বাঁকানো সেই হাসি, গা রি রি করা সেই কারসাজি ফের টেলিভিশন পর্দাতে পুনঃপ্রবেশ ঘটতে চলেছে। শ্রীময়ী’র নতুন প্রোমো সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাঙালী দর্শকদের। বাঙালি ড্রয়িংরুম ছেড়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে।

ধারাবাহিকের নতুন প্রমো নিজেই শেয়ার করলেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী। প্রমোতে দেখা যাচ্ছে, বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। ডিঙ্কা পুরোপুরি সেরে উঠে মায়ের কাছে ফিরে এসেছে। সকলে আনন্দিত তখনই পাশ দিয়ে জুন আন্টি বলে উঠলো, কেমন আছো ডিঙ্কা? জুনকে দেখে ফের হতবাক হয়ে গেল ডিঙ্কা। অভিনেত্রী এই নতুন প্রমো শেয়ার করে লিখলেন, প্রোমো শেয়ার করে তিনি লিখেছেন, “দামে কম মানে ভাল এখন অতীত। পাঁচতলা মল পুরোটাই শ্রীময়ী। ফ্র্যানডস মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’!

https://twitter.com/ushasie/status/1395059564282736648?ref_src=twsrc%5Etfw Copy Code

ফের আনন্দলোকে স্বমহিমায় ফিরে এসেছেন জুন। আবারো কি শ্রীময়ীর জীবনে সমস্যা তৈরী করবে নাকি ভালো হয়ে ফিরলেন তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। তবে মাঝের কিছু এপিসোডে দেখানো হয়েছিল সংশোধনাগারে থাকাকালীন জুন নিজের মধ্যে কিছু পরিবর্তন এনেছিলেন। এবার এয়াই দেখার তিনি নিজেকে পরিবর্তন করেছেন নাকি পুরোটাই ছলনা। তবে অভিনেত্রী জানান, তাঁকে দর্শকরা মনে করেছেন এটাই অভিনেত্রীর কাছে এক বড় পাওনা। জুনের এই কামব্যাকের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026