টেক বার্তা

জিওর পর এবার বিএসএনএল নিয়ে এলো ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান

রিলায়েন্স জিওর পর এবার বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য ক্রিসমাস এবং নতুন বছর অফার নিয়ে এলো। নতুন এই অফারের আওতায় বিএসএনএল প্রিপেইড গ্রাহকরা ১৯৯৯ টাকা রিচার্জ করলে প্রতিদিন ৩ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্ককে আনলিমিটেড কলিং এর সুবিধা, প্রতিদিন ১০০ এসএমএস, ফ্রি বিএসএনএল টিউনস এবং বিএসএনএল টিভি সাবস্ক্রিপশন পাবেন।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে নতুন এই প্ল্যানটি ৩৬৫ দিনের বদলে ৬০ দিন অতিরিক্ত ভ্যালিডিটির সাথে ৪২৫ দিনের হবে। বিএসএনএলের ক্রিসমাস এবং নিউ ইয়ার অফারটি ২০২০ এর জানুয়ারী পর্যন্ত থাকবে।

আরও পড়ুন : ২০২০ সালে নতুন করে টাকা রোজগারের সুযোগ দিচ্ছে Google Pay

এছাড়াও সরকারি টেলিকম অপারেটরটি তার দুটি রিচার্জে অতিরিক্ত টকটাইম দেওয়ার ঘোষণা করেছে। ৪৫০ টাকার রিচার্জ প্ল্যানে এখন ৫০০ টাকার রিচার্জের সমপরিমাণ টকটাইম দেওয়া হবে এবং ২৫০ টাকার রিচার্জ প্ল্যানে ২৭৫ টাকার টকটাইম দেওয়া হবে। এই প্ল্যানটিও আগেরটার মতোই ২০২০ এর জানুয়ারি পর্যন্তই থাকবে।

বিএসএনএল তাদের গ্রাহকদের এই প্ল্যানের কথা জানাতে টুইট করে। টুইটে তারা জানায়, ‘১৯৯৯ টাকার সাথে রিচার্জ করুন এবং ৬০ দিনের অতিরিক্ত বৈধতা পান (৩৬৫+৬০ দিন)। বিএসএনএল সম্প্রতি কেরালায় ১০৯ টাকার মিথরাম প্লাস প্রিপেইড প্ল্যান এনেছে। প্ল্যানটিতে ১০৯ টাকায় প্রতিদিন সব নেটওয়ার্কে ২৫০ মিনিটের ফ্রি কলিং এবং ৫ জিবি ডেটা দিচ্ছে ২০ দিনের জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026