ভারতীয় ক্রিকেটের দুই মহান ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড় মুম্বইতে বিসিসিআই সদর দফতরে একটি বৈঠক করবেন যেখানে নবনিযুক্ত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক রাহুল দ্রাবিড়ের সাথে বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করার খবর শোনা যাচ্ছে। জানা গেছে খেলোয়াড়দের চোট সংক্রান্ত ব্যাপারকে এই আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে।
শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় তাদের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের বিষয়েও আলোচনা করতে পারেন। তাঁরা দুজনেই পেশাগত জীবনে এ সমস্যার মুখোমুখি হয়েছেন এবং এর ফলে তাদের প্রচুর ভোগান্তিতে পড়তে হয়েছে। তাই এই বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি
অন্যান্য আলোচনার বিষয়গুলির মধ্যে হ’ল একটি ক্রিকেট অ্যাডিভাইসরি কমিটি (সিএসি) গঠন করা, যা ভারতের সিনিয়র সিলেকশন কমিটি বাছাই করার জন্য দায়বদ্ধ থাকবে। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। তাই এখন সম্ভবত দুই জন সদস্যের কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…