উৎসব আমাদের সকলেরই ভালোলাগার একটি জায়গা। যে কোন মানুষেরই চিত্ত আনন্দে ভরে ওঠে উৎসবে যোগদান করলে। আর তা যদি হয় পিঠেপুলি কেন্দ্রিক তাহলে তো কোনো কথাই নেই। ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের সন্ধ্যায় এমনই এক উৎসব ‘খাদ্য ও পিঠে পুলি’ উৎসব শুরু হয় কালনা শহরে। ৩০শে ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসবটি। এই উৎসব এবার অষ্টম বর্ষে পদার্পণ করল। কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চবিদ্যালয়ের মাঠ জুড়ে হচ্ছে এই উৎসব।
বিভিন্ন স্টলে যেসব খাবার পাওয়া যাচ্ছে সেগুলি হলো – পাটিসাপটা, দুধপুলি,ভাজা পিঠে প্রভৃতি। আয়োজকদের স্টলে থাকছে চিকেন পকোড়া, নুডলস,পাস্তা,পমফ্রেট ফ্রাই ইত্যাদি বিভিন্ন রকম সুস্বাদ খাবার। যার দাম সাধারণ মানুষের আয়ত্বের মধ্যেই রাখা হয়েছে বলে দাবি আয়োজকদের। উৎসব চত্বরে বড় মেলাও বসেছে।
আরও পড়ুন : ২০২০ সালে নতুন করে টাকা রোজগারের সুযোগ দিচ্ছে Google Pay
উৎসবের উদ্বোধন করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মোহান্তি এবং পুরসভার কয়েকজন কাউন্সিলর। অনুষ্ঠানে কয়েকজন তারকাও দেখা মেলে, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, গায়ক রূপঙ্কর বাগচী প্রমূখ উপস্থিত ছিলেন। এই উৎসবের বিভিন্ন দিনে থাকতে পারেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, কুণাল গাঞ্জাওয়ালা, পায়েল সরকার সহ একাধিক তারকারা।
ভিড়ের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মানুষের মনোরঞ্জনের জন্যই যে এই আয়োজন জানিয়েছেন পুরপ্রধান দেবপ্রসাদ বাগ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…