নিউজ

প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমন রাহুল গান্ধীর, পাল্টা দিল বিজেপিও

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জনগণের মধ্যে মিথ্যে রটানোর অভিযোগ আনলেন। এই সপ্তাহের শুরুর দিকে দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর তার বক্তব্যে বলেছিলেন যে, বিরোধীরা ভারতে ডিটেনশন ক্যাম্পের বিষয়ে মিথ্যে প্রচার করে ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট করছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী বলেন, “আরএসএসের প্রধানমন্ত্রী ভারত মাকে মিথ্যা বলছেন।” তিনি সোশ্যাল মিডিয়ায় অসমের মাটিয়ার ডিটেনশন ক্যাম্পের সেই ভিডিও পোস্ট করেন।

তার এই টুইটের খুব শীঘ্রই পাল্টা জবাব দেওয়া হয় বিজেপির তরফ থেকে। গেরুয়া পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য টুইট করেন, ‘যেহেতু রাহুল গান্ধী প্রায়শই বিদেশ ভ্রমণ করেন, তাই তাকে বৈধ ভিসার অনুমতি ছাড়াই বিদেশ যেতে অনুরোধ করছি। সেখানে গিয়ে নির্বাসিত হয়ে কিভাবে মানুষকে ‘ডিটেনশন সেন্টারে’ রাখা হয় তা নিজে থেকেই জন্য অভিজ্ঞতা অর্জন করুন। তারপরে তিনি নিজেই বুঝবেন যে কিভাবে কোনো দেশ অবৈধ অভিবাসীদের পরিচালনা করে।’

আরও পড়ুন : ‘প্রিয়াঙ্কা ও রাহুল জীবন্ত পেট্রোল বোমা, ওরা যেখানেই যান আগুন জ্বালান’ আক্রমণ হরিয়ানার মন্ত্রী ভিজের

প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে বলেন, কংগ্রেস মিথ্যা প্রচার করছে যে কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে।’ ‘কংগ্রেস এই মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি সরকার সমস্ত মুসলমানকে ডিটেনশন সেন্টারে প্রেরণ করতে চায়। এটা মিথ্যা। এই আটক কেন্দ্রগুলি কোথায় নির্মিত হয়েছে? আমি তাদের জিজ্ঞাসা করতে চাই’, মোদী বলেছিলেন। আজ রাহুল গান্ধী সেই পরিপ্রেক্ষিতেই অসমের এই ভিডিও টুইটারে পোস্ট করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026