মঙ্গলবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে ‘জীবন্ত বোমা’ বলে আক্রমণ করলেন হরিয়ানার মন্ত্রী ও বিজেপি নেতা অনিল ভিজ। ‘ওরা যেখানেই যান আগুন জ্বালান এবং জনগণের সম্পত্তি ধ্বংস করেন’ মঙ্গলবার ট্যুইটে এভাবেই তিনি গান্ধী পরিবারের দুই সদস্যকে।
রাহুল ও প্রিয়াঙ্কা মিরাট যাওয়ার পথে উত্তরপ্রদেশ পুলিশের হাতে আটক ও বাধাপ্রাপ্ত হওয়ার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। কংগ্রেসের এই দুই নেতা নেত্রী মিরাটের সেই সকল পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটক হন, যারা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন।
আরও পড়ুন : ‘মুসলিমদের জন্য ১৫০টি দেশ আর হিন্দুদের মাত্র ১ টি’, CAA সমর্থনে বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী
উত্তরপ্রদেশ পুলিশের বক্তব্য অনুযায়ী, মিরাট বিধানসভা এলাকায় যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ‘তারা বলেন, তাদের যাওয়ার ফলে যদি আইন শৃঙ্খলার কোন অবণতি দেখা দেয় তাহলে সেই সম্পূর্ণ তাদের।’ এমনই বক্তব্য পুলিশের।
হরিয়ানার এই বিজেপি মন্ত্রী অবশ্য বিতর্কিত বক্তব্যের জন্যই পরিচিত। কিছুদিন আগে এই অনিল বিজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে আক্রমণ করেছিলেন।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরপ্রদেশের মিরাট। পুলিশের গুলিতে প্রাণ একাধিক মানুষের। দেশের বিভিন্ন প্রান্তেও আগুন জ্বলেছে এই আইন নিয়ে। যা নিয়ে কেন্দ্রের ভূমিকার তীব্র বিরোধিতা করেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাই এমন আক্রমণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…