ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক রিচার্জে সারা বছর টেনশন ফ্রি, Jio, Airtel, BSNL-এর এই প্ল্যানে পেয়ে যান ১ বছরের জন্য সবকিছু ফ্রি

আপনি যদি এমন গ্রাহক হয়ে থাকেন যিনি বারবার রিচার্জ করতে চান না কিন্তু একবার রিচার্জ করে একটা লম্বা সময়ের জন্য সিম কার্ড ব্যবহার করতে চান তাদের জন্য সবথেকে ভালো হলো বেশি ভ্যালিটিটি সহ বার্ষিক রিচার্জ প্ল্যান। এইসব প্ল্যানে আপনাদের জন্য একটা বিশাল ভ্যালিডিটি অফার করা হয়, সঙ্গেই থাকে ভ্যালু ফরমানি অপশন। জিও, এয়ারটেল ও বিএসএনএল আপনাদের জন্য এরকম বেশ কিছু প্ল্যান অফার করে থাকে। তবে তাদের মধ্যে কোনটি আপনার জন্য সেরা বিকল্প হবে, চলুন তাহলে এটাই জেনে নেওয়া যাক আজকে।

BSNL এর বছরভর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে বিএসএনএল ২৯৯৯ টাকার একটি প্ল্যান অফার করে থাকে ভারতের গ্রাহকদের যেখানে প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট পাওয়া যায়। সঙ্গেই প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০ টি করে এসএমএস করার সুবিধা পাওয়া যায়।

Jio এর বছরভর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

জিও ৩৩৬ দিন এবং ৩৬৫ দিনের দুটি ভ্যালিডিটি সহ ভ্যালু ফর মানি প্ল্যান অফার করে থাকে। ৩৬৫ দিনের প্ল্যান এর দাম ৩৫৯৯ টাকা এবং এখানে আপনারা প্রতিদিন ২.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট পেয়ে থাকেন। তার সাথেই, আপনাদের জন্য থাকে আনলিমিটেড ৫জি ইন্টারনেটের সুবিধা। এছাড়াও আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা রয়েছে।

অন্যদিকে জিও ৩৩৬ দিনের প্ল্যানে আপনারা পেয়ে যান আনলিমিটেড কলিং এবং প্রতি ২৮ দিনে ৫০ টি করে এসএমএস করার সুবিধা। এছাড়াও জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস আপনার জন্য থাকছে। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ১৮৯৯ টাকা এবং এখানে আপনারা মোট ২৪ জিবি ইন্টারনেট পেয়ে যান। এটি তাদের জন্যই ভালো যারা বেশি কলিং করে থাকেন এবং ইন্টারনেটের প্রয়োজন হয় না।

Airtel এর বছরভর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

ভারতী এয়ারটেলের কাছে একটি ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান রয়েছে যার দাম রাখা হয়েছে মাত্র ৩৫৯৯ টাকা। এখানে আপনারা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাচ্ছেন, আনলিমিটেড কলিং এবং ১০০ টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও একটি ৩৯৯৯ টাকার প্ল্যান রয়েছে যেখানে আপনারা প্রতিদিন ২.৫ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা পেয়ে যাচ্ছেন। এটিও ৩৬৫ দিনের জন্য ভ্যালিড থাকবে। এছাড়াও, ৩৬৫ দিনের আরও একটি প্ল্যান রয়েছে যার দাম রাখা হয়েছে ১৯৯৯ টাকা। এখানে আপনারা ২৪ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন, সঙ্গেই থাকছে আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস করার সুবিধা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026