ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

BSNL-এর এই সস্তা রিচার্জ প্ল্যান নতুন নতুন চমক দিচ্ছে গ্রাহকদের, সক্রিয় থাকবে ১৫০ দিন

বিএসএনএল ভারতের গ্রাহকদের জন্য এমন একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যেখানে এয়ারটেল জিও এবং ভোডাফোন আইডিয়াকে তারা একেবারে হারিয়ে দিয়েছে। এই প্রিপেইড রিচার্জ প্লানে ব্যবহারকারীদের জন্য ১৫০ দিনের দীর্ঘ মেয়াদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয় এখানে আপনারা আনলিমিটেড ফ্রি ভয়েজ কলিং এবং সাথেই পেয়ে যাবেন ডাটা সুবিধা। এছাড়াও সরকারি টেলিকম কোম্পানির আরো অনেক প্রিপেড প্ল্যান রয়েছে যা ব্যবহারকারীদের মধ্যে হয়ে উঠছে বেশ জনপ্রিয়।

বিএসএনএলের এই সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান এর দাম হল মাত্র ৩৯৭ টাকা এবং এখানে আপনি ১৫০ দিনের জন্য বৈধতা পেয়ে যাবেন। এই রিচার্জ প্ল্যান এই মুহূর্তে বিএসএনএল এর অফিসিয়াল ওয়েব সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্লানে ফোন রিচার্জ করে ব্যবহারকারীদের সিম কার্ড ১৫০ দিনের জন্য সক্রিয় থাকবে। এছাড়াও এই প্ল্যান আপনাকে ডাটা এবং আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দিয়ে থাকে। বিএসএনএলের এই রিচার্জ প্লানে আপনারা পেয়ে যাবেন ৩০ দিনের সারা দেশে বিনামূল্যে কলিং এর সুবিধা। এছাড়াও ব্যবহারকারীদের ৩০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ইন্টারনেট দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা ৬০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয় ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি করে বিনামূল্যে এসএমএস করতে পারবেন।

তবে ৩০ দিন পরে যে প্ল্যান বন্ধ হয়ে যাবে সেরকমটা নয়। ব্যবহারকারীর নম্বরে ইনকামিং কল আসতেই থাকবে। তবে কল করতে হলে এবং ডেটা ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে। আপনি বিএসএনএল টপ আপ ভাউচার দিয়ে নম্বর রিচার্জ করে আপনি কল করতে পারেন। শুধু তাই নয়, এটা ছাড়াও ৬৯৯ টাকার একটি নতুন প্ল্যান রয়েছে বিএসএনএলের ঝুলিতে। এখানে ১৫০ দিনের জন্য দারুণ সুবিধা আপনারা পেয়ে যাবেন। ১৩০ দিনের জন্য প্রাথমিক বৈধতা থাকলেও আরো কুড়ি দিনের অতিরিক্ত বৈধতা আপনারা পেয়ে যাবেন। এই প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি করে এসএমএস বিনামূল্যে করতে পারবেন। তার পাশাপাশি ০.৫ জিবি করে ডাটা প্রতিদিন পেয়ে যাবেন। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং ফিচার রয়েছে এই পরিকল্পনার সাথে।

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026