টেক বার্তা

BSNL এর দারুন প্ল্যান, ১০০ টাকার কমে প্রতিদিন মিলবে ১০ GB ডেটা ব্যবহারের সুযোগ

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা গিয়েছে বিএসএনএল 4জি নিয়ে। সরকারি এই টেলিকম অপারেটর সংস্থাটি তাদের বেহাল অবস্থা থেকে পুনরায় ঘুরে দাড়াতে পারবে কিনা অথবা বেসরকারি সংস্থার কাছে বিক্রি হয়ে যাবে কিনা তা নিয়ে উঠেছিল জোর জল্পনা কল্পনা। তবে এসব জল্পনাকে পিছনে ফেলে বিএসএনএল নিয়ে এল নতুন 4জি প্ল্যান। গত বছর গোড়ার দিকে জিও, এয়ারটেল ও ভোডাফোন এই তিন টেলিকম অপারেটর সংস্থা তাদের দাম বাড়িয়েছিল ৪০-৪২%।

যা রীতিমতো সেইসব সিম ব্যবহারকারী গ্রাহকদের মাথায় হাত পড়ে গিয়েছে। তবে বিএসএনএল এমন অবস্থায় এত সস্তা ও অনেক গুন বেশি নেটের সুবিধা দিলে বাকি টেলিকম কোম্পানিগুলির কপালে ভাজ পড়তে পারে বলে মনে করছে অনেকেই। সরকারি এই টেলিকম সংস্থা নিয়ে এল 4জি-এর দু’টি প্ল্যান। প্ল্যান দু’টি হল ৯৬ ও ২৩৬ টাকার। দুটি প্ল্যানেই ১০ জিবি দৈনিক ব্যবহারের ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। যথাক্রমে ২৮ দিন এবং ৮৪ দিনের মেয়াদকালে তা ব্যবহার করা যাবে।

আরও পড়ুন : লালপরীর সাজে সেজে উঠলেন নুসরত জাহান, ভাইরাল সেই ছবি

বিএসএনএল এর ৯৬ টাকার প্ল্যানটিতে মিলবে ২৮০ জিবি  4জি ডেটা ব্যবহারের সুযোগ, এবং মেয়াদকাল ২৮ দিন। অপর দিকে 236 টাকার প্ল্যানটি ২৩৬০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। এখনও পর্যন্ত বিএসএনএলই একমাত্র পরিষেবা প্রদানকারী টেলিকম সংস্থা যা ১০ জিবি প্রতিদিনের ডেটা ব্যবহারের পরিকল্পনা দিচ্ছে।

তবে বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে আগামী এপ্রিল মাসের মধ্যে বিভিন্ন প্রান্তে 4জি টাওয়ার বসানো হবে। তবে একে আরও উন্নত করতে বছর দেড়েক সময় লাগবে। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি এলাকায় বিএসএনএল তাদের 4জি নেটওয়ার্ক বসিয়েছে। কলকাতার বড়বাজার, এসপ্ল্যানেড, এবং দ্বিতীয় হুগলি সেতুর মতো ব্যস্ত অঞ্চলে এই নেটওয়ার্ক বসেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026