Today Trending News

মোদি ম্যাজিক আর কাজ করছে না, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের

২০১৯ লোকসভা ভোটের পর থেকেই দেখা গেছে একের পর এক রাজ্যে বিজেপি আর সরকার ধরে রাখতে পারেনি। মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দিল্লি কোনো জায়গাতেই তারা সরকার গঠন করতে পারেনি। এর কারণ হিসেবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে ভোটে জেতার জন্য মোদী ম্যাজিক আর যথেষ্ট নয়। বিজেপিকে জেতার জন্যে এবার স্থানীয় পর্যায়ে তাদের সংগঠন উন্নত করতে হবে। শুধুমাত্র মোদী ম্যাজিক, পাকিস্তানে হামলা বা কেন্দ্রীয় ইস্যুতে বিধানসভা নির্বাচন জেতা যাবেনা বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

লোকসভা ভোটের পর হওয়া সবকটি বিধানসভার নির্বাচনেই দেখা গেছে বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় ইস্যুতে লড়াই করছে। জম্মু কাশ্মীরের উপর থেকে ৩৭০ প্রত্যাহার, সংশোধিত নাগরিকত্ব আইন আনা, এনআরসি চালু করার মতো বিভিন্ন ইস্যুতে বিজেপি লড়াই করছে বিধানসভা নির্বাচনে। কিন্তু ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে, এই বিষয় গুলি নিয়ে বিভিন্ন রাজ্যের গ্রামীণ অঞ্চল গুলোতে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়ছে না। সেখানে স্থানীয় অন্য দলগুলি রাজ্যের সাধারণ মানুষের জন্য কাজ করে সেই প্রেক্ষিতে ভোট চাইছে। এখানেই বিজেপি পিছিয়ে পড়ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মোদি ম্যাজিক ফুরিয়েছে। বিশেষ করে কোনো রাজ্যের ভোটের ক্ষেত্রে মোদি ম্যাজিক আর কাজ করছে না। বিভিন্ন রাজ্যের মানুষ আর মোদিকে দেখে ভোট দিতে চাইছে না। বেশিরভাগ রাজ্যেই বিজেপির কোনো স্থানীয় মুখ নেই, যাকে ভরসা করে মানুষ বিজেপিকে ভোট দেবে। তাই বিজেপিও আর শুধুমাত্র মোদি-শাহ জুটির উপর নির্ভর করে ভোট পাচ্ছেনা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026