রাজ্য

হু হু করে নামছে পারদ, আগামী ২৪ ঘন্টার জন্য বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

শীত আর খুব বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই বিদায় নেবে রাজ্য থেকে, কিন্তু যেতে যেতেও নিজের প্রতিভা টের পাইয়ে দিচ্ছে বারবার। এবছর শীত খানিক দেড়িতে আসলেও বিদায় সে কিছুতেই নিতে চাইছে না। যার ফলস্বরুপ ২০২০ ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি শীতের রেকর্ড দেখা গেছে এবছর। মঙ্গলবার তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার কনকনে শীতে নাজেহাল অবস্থা ছিল উওরবঙ্গে। শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে দার্জিলিংয়ে এদিন তাপমাত্রা ছিল সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি তে ৮.৭ ডিগ্রি আর কোচবিহারে ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে বুধবারেও। দিন কয়েক আগে আকাশে মেঘ লক্ষিত হয়েছিল,সেই মেঘ সরে গিয়ে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেলে উত্তুরে বাতাস ঢুকে পড়ে, যার জেরে বিদায়ের পূর্বে বেড়েছে শীতের প্রকোপ।

এই উত্তুরে হাওয়ার কারণেই গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে অনেকটাই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। তবে বৃহস্পতিবার থেকে শীতের দাপট কিছুটা কমবে বলেই জানানো হয়েছে । কিন্তু আরও কয়েকদিন শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এবার সত্যি সত্যি খুব শীঘ্রই বাই বাই বলতে চলেছে শীত।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026