নিউজ

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে গুজব, বুদ্ধবাবু সুস্থ আছেন, জানাল সিপিএম

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভালো আছেন, সুস্থ আছেন এবং তার নিজের বাড়ি পাম অ্যাভিনিউতেই আছেন। অযথা বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াবেন না,’ এমন এক বিবৃতির মাধ্যমেই একথা জানাতে বাধ্য হলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন সকাল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। এরপর সিপিএম সমর্থকদের মধ্যে উৎকন্ঠার সৃষ্টি হয়। তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দিতে একপ্রকার বাধ্য হল আলিমুদ্দিন স্ট্রিট।

এদিন সিপিএমের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, ‘অযথা গুজব ছড়াবেন না। বুদ্ধদেব বাবু সুস্থ আছেন।’ বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছে একটি বাজার আছে। বাজারের মধ্যে সামাজিক দূরত্বকে মানুষ পালন করছেন কিনা তা খতিয়ে দেখতেই সেখানে উপস্থিত হয় পুলিশ। এরপর অন্য খবর ছড়িয়ে যায় চারিদিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শারীরিক অসুস্থতার কারনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা যায়, তাঁর রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি ও শ্বাসকষ্টের জেরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত হন তিনি। তবে এখন তিনি নিজের বাড়ি পাম অ্যাভিনিউতে সুস্থ আছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026