লকডাউনে বন্ধ চা বাগানে ঢুকলো চিতাবাঘ, আতঙ্ক শিলিগুড়িতে
লকডাউনে বন্ধ চা বাগান। এবার সেই বন্ধ চা বাগানে ঢুকে পড়লো চিতাবাঘ। ঘটনাটি উত্তরবঙ্গের শিলিগুড়ির সংলগ্ন ফাঁসিদেওয়া এলাকায়। ফাঁসিদেওয়া এলাকার হাঁসখোয়ার একটি চা বাগানে একটি চিতাবাঘকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। সাথে সাথেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা যতক্ষণে ঘটনাস্থলে আসেন, চিতাবাঘটি ততক্ষণে গা ঢাকা দিয়েছে চা বাগানের মধ্যে।
লকডাউনের ফলে এখন বন্ধ চা বাগান। শ্রমিকরা যে যার বাড়িতে। এই সুযোগে পাশের জঙ্গল থেকে চা বাগানে ঢুকে পড়ে চিতাবাঘটি। স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন ধরেই হাঁস, মুরগি, ছাগল উধাও হয়ে যাচ্ছিল। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরে চা বাগানে একটি চিতাবাঘকে ঘুরতে দেখা যায়। স্থানীয়রা আরও জানাচ্ছেন, চিতাবাঘটি নাকি চা বাগানে সন্তানও প্রসব করেছেন।
এলাকাবাসীর দাবি চা বাগানের চারিদিকে খাঁচা পাতা হোক। তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, চা বাগানের চারিদিকে খাঁচা পাতার কোনো পরিকল্পনা নেই। এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বন দপ্তরের কর্মীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…