নিউজ

‘কুটিল রাজনীতি’, নন্দীগ্রাম ইস্যু নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এতদিন পর্যন্ত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ইস্যু নিয়ে একের পর এক তোপ দাগতেন বামেদের দিকে। কিন্তু এবারে তার একটি মন্তব্য সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিলো রাজনীতির সমস্ত সমীকরণ। একদিন তার বক্তব্যে মমতা বলেছিলেন এই নন্দীগ্রাম হামলা নাকি চালিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তার লোকজন। তার সঙ্গে ছিলেন শিশির অধিকারী। আর এই বক্তব্যের পরেই হঠাৎ করে রাজনীতির মূল আঙিনায় এসে গেলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

এবারে নন্দীগ্রাম হামলা নিয়ে মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “নন্দীগ্রাম এবং সিঙ্গুরে একটি গভীর কুটিল রাজনীতি করা হয়েছিল। এই আন্দোলন একটি নোংরা রাজনীতির শিকার। সেই সময়কার কুটিল চিত্রনাট্যের কান্ডারী বিজেপি এবং তৃণমূল আজকে একে ওপরের ওপর কাদা ছোঁড়াছুঁড়ি করছে।”

তিনি আরো বলেন, “আজকে বাংলার রাজনীতির সেই যুগের প্রতিবাদী পার্টি দুভাগে ভাগ হয়ে গেছে। কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন বহু যুবক। বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, “গত এক দশকে পশ্চিমবঙ্গ সবদিক দিয়েই পিছিয়ে পড়েছে। যুবদের কাজের স্বপ্ন চুরমার হয়ে গেয়েছে। শিক্ষাঙ্গন কলুষিত, স্বাস্থ্য পরিষেবা গরিব মানুষের নাগালের বাইরে-কার্যত ভেঙে পড়েছে। দুর্নীতি-তোলাবাজি-সিন্ডিকেটরাজ রাজ্যবাসীর জীবনধারন দুর্বিষহ করে তুলেছে। মহিলাদের নিরাপত্তা, আত্মনির্ভরতা সমাজবিরোধীদের দৌরাত্ম্যে আজ বিপন্ন”

এবারের নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ এর জোটের প্রার্থীদের সমর্থন করে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গে বামফ্রন্ট-কংগ্রেস-আইএসএফ স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতা বিরােধী জনগনের মাের্চা (সংযুক্ত মাের্চা) তৈরি করেছে। এরাই পারবে এই অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। জনগনের স্বার্থে নতুন সরকার প্রতিষ্ঠার জন্য তাই এই শক্তিকে বিধানসভা নির্বাচনে জয়ী করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি। পশ্চিমবাংলায় গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, শ্রমিক-কৃষক ও খেটেখাওয়া মানুষের জীবন-জীবিকার স্বার্থে এই সরকার রাজ্য পরিচালনা করবে। তাই, রাজ্যের সমস্ত আসনে সংযুক্ত মাের্চার প্রার্থীদের জয়যুক্ত করুন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026