নিউজ

আজ দ্বিতীয় দফার শেষ প্রচার, শুভেন্দুর হয়ে প্রচারে ঝড় তুলতে মাঠে নামছেন শাহ-মিঠুন

নন্দীগ্রামের মত একটি হাই প্রোফাইল কেন্দ্র দখলে মরিয়া বিজেপি। বারবার শুভেন্দু অধিকারী নিজের অবস্থান স্পষ্ট করার জন্য জনসভা করছেন। আর এবার এসে জনসভায় অংশ গ্রহণ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই এই কেন্দ্রে হাইপ্রোফাইল লড়াই হতে চলেছে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে ৫০,০০০ এর বেশি ভোটে পরাজিত করবেন। নতুবা শুভেন্দু অধিকারীর হুংকার তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি আছে এবং তার আগেই বিজেপি কর্তৃপক্ষ অমিত শাহ, মিঠুন চক্রবর্তী এবং বাকি নেতাদের পাঠিয়ে দিয়েছেন নন্দীগ্রামে। এবারে তারা নন্দীগ্রামে নির্বাচন পর্যালোচনা করতে চলেছেন। অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন এবং ভোট শেষ হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন।

আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তার আগে উভয়পক্ষ নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য নন্দীগ্রামে ঘাঁটি গেড়েছে। পরপর জনসভা করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, দুপুর ১২ টায় তিনি নন্দীগ্রামে একটি রোড শো করবেন। তারপর ১.৩৫ মিনিটে তার ডেবরা একটি রোড শো করার কথা। ৩.০৫ মিনিটে পাঁশকুড়া পশ্চিমে একটি রোড শো করবেন অমিত শাহ। তারপর ৪.৪০ নাগাদ ডায়মন্ড হারবারে রয়েছে একটি রোড শো এর কথা।

অন্যদিকে মিঠুন চক্রবর্তী বাংলার জনগণের কাছে অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। এই কারনে তার জনপ্রিয়তাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচনে মিঠুন চক্রবর্তী তাদের অন্যতম একজন মুখ হিসেবে সামনে আসছেন। নন্দীগ্রামে তিনিও অমিত শাহ এর মতই একের পর এক জনসভা করতে চলেছেন। দ্বিতীয় দফায় আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন হতে চলেছে। তার প্রাক্কালে অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তীর জোড়া জনসভায় নন্দীগ্রামের রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026