রাজ্য

হিরণ চক্রবর্তীর হয়ে প্রচার করতে ইতিমধ্যেই খড়গপুরে মিঠুন চক্রবর্তী

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট ১ লা এপ্রিল। এই দ্বিতীয় দফা নির্বাচনে একাধিক হাইভোল্টেজ লড়াই হতে চলেছে বাংলায়। দ্বিতীয় দফা নির্বাচনে মোট ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে হবে। এই দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হবে। দ্বিতীয় দফা নির্বাচনে মোট আসনের সংখ্যা ৩০ টি যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে আছে ৯ টি, পূর্ব মেদিনীপুরে আছে ৯ টি, বাঁকুড়ায় ৮ টি ও দক্ষিণ ২৪ পরগনায় ৪ টি। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে তৃণমূল ও বিজেপি উভয় জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে।

আজ অর্থাৎ মঙ্গলবার গেরুয়া শিবিরের স্টার ভোটপ্রচারক মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই খড়গপুর কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তিনি প্রথমে আজ কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে খড়গপুর হেলিপ্যাডে ইতিমধ্যেই অবতরণ করেছেন। সেখান থেকে তিনি দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবেন। খড়্গপুরের বিজেপি তারকা প্রার্থী হিরণ চক্রবর্তীর হয়ে প্রচার করবেন তিনি। ইতিমধ্যেই হিরণ চক্রবর্তী দুর্গামন্দিরে উপস্থিত হয়েছেন যেখানে তার সাথে মিঠুন চক্রবর্তীর দেখা হবে।

হেলিকপ্টার থেকে অবতরণ করে সাংবাদিকদের সামনে মিঠুন চক্রবর্তী বলেছেন, “আমি কোন হাইভোল্টেজ তারকা নয়। তবে সকলকে একটা কথা বলব আমি। বাংলার মানুষের সাথে শুধুমাত্র আমার হিরো এবং ফ্যানের সম্পর্ক না। আমাদের সর্ম্পক টা একটু অন্যরকম। বাংলার মানুষের হৃদয়ে থাকি আমি।প্রত্যেকটি মানুষের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে যা ভাষায় বর্ণনা করা যায় না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026