নিউজ

শক্তি বাড়িয়ে সাগরদ্বীপ থেকে ২৭০ কিমি দূরে বুলবুল, সন্ধ্যায় আছড়ে পড়ার চরম আশঙ্কা

সকাল সকাল বুলবুলকে নিয়ে উঠে এলো আরও আশঙ্কাজনক তথ্য। বাংলার উপকূলের দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে বুলবুল। সুন্দরবন থেকে মাত্র ২৭০ কিমি দূরে অবস্থান করছে বুলবুল। বারবার পথ ও বেগ পরিবর্তন করছিলো বুলবুল। তবে বৃহস্পতিবার রাতে বুলবুলের অভিমুখ সুন্দরবনের দিকে টা স্পষ্ট হয়ে যায় এবং আজ রাতে সাগরদ্বীপে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল।

কিন্তু বুলবুলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে আজ শনিবার সন্ধ্যার মধ্যে সাগর দ্বীপে ১৩৫ কিমি বেগে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে। বর্তমানে বুলবুল বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।বুলবুলের জেরে শনিবার ভোর-রাত থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সাথে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ঘূর্নিঝড়ের জেরে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে।

দুর্যোগ মোকাবিলার জন্যে প্রশাসনের তরফ থেকে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসনের তরফ থেকে সমস্ত উপকূলবর্তী এলাকায় এবং নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বুলবুলের মোকাবিলায় বাংলা ও ওড়িশার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর (এনডিআরএফ) এর ৩৪ টি দলকে নিয়োগ করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে এবং বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। সুন্দরবনের পাশাপাশি দিঘায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। মৎস্যজিবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026