এই মুহুর্তের আবহাওয়ার সবথেকে বড় খবর বলতে এপার এবং ওপর বাংলার একটাই খবর কয়েক ঘণ্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আজ সকালথেকেই প্রচন্ড বৃষ্টি দেখছে কলকাতাবাসী। বৃষ্টি থামার কোন সম্ভাবনা নেই।
এই বুলবুল ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এর ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখে পশ্চিমবঙ্গ সরকার থেকে কলকাতা সহ রাজ্যের সাত জেলায় সব সরকারি স্কুল ছুটির ঘোষণা করেছে। সেই সঙ্গে সিবিএসসি, আইসিএসসি স্কুলগুলোও বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সরকার।
আরও পড়ুন : শক্তি বাড়িয়ে সাগরদ্বীপ থেকে ২৭০ কিমি দূরে বুলবুল, সন্ধ্যায় আছড়ে পড়ার চরম আশঙ্কা
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ‘কমলা’ সতর্কবার্তা জারি করা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খুলে চলছে নজরদারি। জেলা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির উপর নজর রাখছে।
ওদিকে উত্তাল হয়ে উঠছে সমুদ্র। ঢেউএর উচ্চতা ক্রমশ বেড়ে চলেছে। পর্যটকদের সমুদ্রের নিকট যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…