BB Special

সোশ্যালে মিম : গরুর দুঃখে সমব্যথী বুলবুলরা ধেয়ে আসছে

শ্রেয়া চ্যাটার্জী : ক’দিন ধরেই একটা খবরে নেট দুনিয়া তোলপাড় বিজেপি নেতা বলেছেন গরুর দুধে সোনা আছে, তাই গরুর দুধের রং হলুদ। যেই না কথাটা মুখ থেকে একবার বেরিয়েছে ওমনি সোশ্যাল মিডিয়া ট্রোল হতে শুরু করেছে।

এই নিয়ে গরু কিন্তু খুব চিন্তায় পড়েছে। তার জ্বালা-যন্ত্রণার শেষ নেই। তার এই খবরটা যেন তার জীবন টাকে একেবারে নরক বানিয়ে দিয়েছে।

তার সমব্যথী হিসাবে ছুটে এসেছে তার বন্ধু ষাঁড়।ইংরেজিতে যাকে আমরা বুল বলি। তবে বুল কিন্তু শুধু আসছে না, বুল তার আরেকজন বন্ধু অর্থাৎ বুলবুলরা একসঙ্গে ধেয়ে আসছে ঝড়ের গতিতে।

আরও পড়ুন : আয়লা কেও হার মানাবে সাইক্লোন ‘বুলবুল’, ১৩৫ কিমি বেগে ধেয়ে আসছে রাজ্যে

বুলবুল একটি ঝড়ের নাম। যা আছড়ে পড়বে মধ্যরাতে। মূলত সুন্দরবন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দীঘা, মন্দারমনি অঞ্চলেও তীব্র জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। সরকারি ক্ষেত্রে জাতীয় উদ্যান বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সুন্দরবন এলাকায় ঝড়ের গতি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মাইকিং করে সরানো হচ্ছে সাধারণ মানুষকে।

উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, এই সব জায়গার উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। বুলবুল নামটির নামকরণ করেছে পাকিস্তান। উপকূলবর্তী অঞ্চলের মানুষজন আতঙ্কিত। এই ঝড়েতে তাদের বেশ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব দেখে শুনে সত্যি বলতে হয় ‘প্রকৃতির কাছে মানুষ বেশ অসহায়’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026