নিউজ

‘মুসলমানদের অনুদান হিসাবে জমির দরকার নেই’ : ওয়েইসির

অরূপ মাহাত: ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট। সেই রায়কে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশিষ্টজনরা। তবে এরই মাঝে সুন্নী ওয়াকফ বোর্ড রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবে বলে জানিয়েছে।

হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েও বলেন, ‘এই রায় সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, আস্থার উপর প্রতিষ্ঠিত।’ এরপরই তিনি জানান, ‘দানের ৫ একর দরকার নেই মুসলিমদের। চাইলে জনগণের কাছ থেকেই মসজিদ গড়ার সেই জমি জোগাড় করতে পারবে মুসলিমরা। মুসলিমদের এতটা খারাপ দিন আসেনি যে সরকারের দেওয়া দানের জমিতে মসজিদ গড়তে হবে।’

আরও পড়ুন : রাম ভক্তি হোক বা রহিম ভক্তি, রাষ্ট্রের চেতনাকে শক্তিশালী করা আমাদের পক্ষে জরুরি : মোদী

তবে এটা তাঁর নিজস্ব মত বলে উল্লেখ করে ল বোর্ডের সিদ্ধান্তের উপর নজর রয়েছে বলে জানান হায়দ্রাবাদের সাংসদ। অন্যদিকে, সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেসও। জাতীয় কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা আদালতের রায়কে স্বাগত জানিয়েও বলেন, ‘এই রায়ের ফলে বিজেপির পক্ষে রামমন্দির নিয়ে রাজনীতি করা আর সম্ভব হবে না।’ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের প্রতি আবেদন করেন কংগ্রেস নেতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026