আয়লা কেও হার মানাবে সাইক্লোন ‘বুলবুল’, ১৩৫ কিমি বেগে ধেয়ে আসছে রাজ্যে

আয়লাকে পেছনে ফেলে তার থেকে অনেক বেশি মারাত্বক আকার ধারণ করছে ‘বুলবুল’। রাজ্যজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতর সূত্র মারফত জানা গিয়েছে, বুলবুল গড়ে ১৩৫ কিমি আসতে চলেছে।

আর এই ঘূর্ণিঝড় এর জেরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি হয়েই চলেছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি বিভিন্ন জেলায়। দীঘার মত সমুদ্র উপকূলে পরিস্থিতি আরও ভয়ানক। দিঘাতে সমুদ্রের ঢেউ বিরাট উচ্চতা নিয়ে আছড়ে পড়ছে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খুলে চলছে নজরদারি। জেলা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির উপর নজর রাখছে।

এছাড়া কলকাতা পুলিশের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরবাসীকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে বলে জানান ফিরহাদ হাকিম।

ওদিকে সমুদ্র সৈকতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026