রাজ্য

অবশেষে আজ বর্ধমান আদালত জামিন মঞ্জুর করল দিলীপ ঘোষের

কয়েকদিন আগেই রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের গ্রেফতারি নিয়ে জোর শোরগোল উঠেছিল। তার বিরুদ্ধে পুলিশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছিল। সেই অনুযায়ী তার বিরুদ্ধে হয়েছিল মামলা। মামলায় বর্ধমান আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তারপর আজ অর্থাৎ বৃহস্পতিবার তার মামলার জামিন মঞ্জুর হল বর্ধমানে। জামিন প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে আজকে আদালত নির্দেশ দিয়েছিল বলে আমি এসেছিলাম। তিনি আরও বলেছেন যে রাজ্যের যেখানে সেখানে আমার বিরুদ্ধে মামলা চলছে। আদালতে হাজিরা দিতে বললে আমি গিয়ে দিয়ে আসি।

দিলীপ ঘোষের গ্রেপ্তারি পরোয়ানার সূত্রপাত গতবছরের সেহারাবাজারের সি কে ইনস্টিটিউশনের একটি দলীয় সভা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্য পুলিশের ওপর প্রমাণহীন অভিযোগ চাপায়। তিনি রাজ্য পুলিশকে কটাক্ষ করে বলেছিলেন, “টাকা না দিলে এখন আর পুলিশের চাকরি মেলে না। এমনকি পুলিশে প্রমোশন পেতে গেলেও তাদের টাকা দিতে হয়। পুলিশের এসিপি থেকে শুরু করে ওসি অব্দি সবাই টাকা তোলে।”

পুলিশের বিরুদ্ধে এমন বেফাঁস মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেহারাবাজার ফাঁড়ির পুলিশ কর্মী।সেই পুলিশকর্মী অভিযোগ জানায় যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে এরকম মন্তব্য পুলিশের ভাবমূর্তি নষ্ট করে। তার মন্তব্যের জেরে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক নষ্ট হবে।

পুলিসকর্মীর অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত ২৮ ই ফেব্রুয়ারি মামলা শুরু হয়। সেখানে দিলীপ ঘোষকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় তদন্তকারী অফিসার। পরে বর্ধমান আদালতে আবেদন মঞ্জুর হয়। তারপর গত ১২ নভেম্বর দিলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আজকে দিলীপ ঘোষ ব্যক্তিগত ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026