সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিক ইন্সটাগ্রামে তাঁর ও প্রযোজক নিসপাল সিং রাণের একমাত্র পুত্রসন্তান কবীরের একটি ছবি পোস্ট করলেন। ছবিটি পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এটি ছিল সোশ্যাল মিডিয়ায় কবীরের দ্বিতীয় ছবি। এই ছবিতে কবীরকে হলুদ পাঞ্জাবি পরে মায়ের কোলে চড়ে হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে। নেটিজেনরা কবীরকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন। টলি টাউনের স্টারকিড ইউভানের মত কবীরের ছবি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত শেয়ার করা পছন্দ করেন না কোয়েল ও নিসপাল। তাঁরা দুজনেই চান, কবীরের শৈশব আরও পাঁচজন শিশুর মতো সাধারণ ভাবে বেড়ে উঠুক। কবীর যেন তার ছোটবেলা নিজের মতো করে উপভোগ করতে পারে। এই কারণে কবীরকে স্পটলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন কোয়েল ও নিসপাল। এই ছবিটি পোস্ট করে কবীরকে ‘জীবনের সূর্য’ বলেছেন কোয়েল।
কোয়েল ও নিসপাল কবীরের জন্মের পর কোনো ছবি পোস্ট করেননি। পারিবারিক প্রথা মেনে কবীরের নামকরণের পর কবীরকে জনসমক্ষে নিয়ে আসেন তাঁরা। দুর্গাপূজার অষ্টমীর দিন কবীরের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কোয়েল।
কবীরের জন্মের পর করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল ও নিসপাল। এছাড়া কোয়েলের পিতা অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে ছোট্ট কবীর সুস্থ ছিল। কোয়েল নিজেই টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অনুরাগীদের। এই মুহূর্তে কোয়েল ও নিসপালের পরিবারের সবাই সুস্থ হয়ে উঠলেও মল্লিকবাড়ির দুর্গাপূজায় বহিরাগত অতিথিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…