রাজ্য

“মালদহ বিস্ফোরণকাণ্ডে হাত আছে জঙ্গিদের”, রাজ্য সরকারকে তুলোধোনা করে মন্তব্য দিলিপের

আজ অর্থাৎ বৃহস্পতিবার মালদহ এক ভয়াবহ বিস্ফোরনের সাক্ষী হয়ে থাকল। আজ সকালে এগারোটা নাগাদ মালদহের সুজাপুরে এক প্লাস্টিক কারখানায় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। এই ভয়াবহ বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেছেন যে গোটা রাজ্যে অরাজকতা চলছে। জেলায় জেলায় বোম বন্দুকের কারখানা গজিয়ে উঠেছে। বিধানসভা ভোট পূর্ববর্তী সময়ে বাইরে থেকে রাজ্যে উগ্রপন্থী ও বিস্ফোরক আসছে। রাজ্য সরকারের হাতের বাইরে চলে গেছে রাজ্যের নিয়ন্ত্রণ।

আজকের মালদহে প্লাস্টিক কারখানায় বিস্ফোরনকে সাধারণ দুর্ঘটনা বলে মানতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানিয়ে দিয়েছে যে এই বিস্ফোরণের নেপথ্যে আছে জঙ্গিযোগ। ভোটের আগে রাজ্যে চরম অরাজকতা চলছে। শাসকদল ভ্রুক্ষেপহীন হয়ে শাসন ব্যবস্থা চালাচ্ছে। বাইরে থেকে বিস্ফোরক আসছে জেলায় জেলায়। উগ্রপন্থীতে ভরে গেছে বাংলা। আর সেই সব দিক খেয়াল না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কর্মসূচি আটকানোর দিকে নজর দিচ্ছে। এছাড়াও তিনি মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেফতারের প্রসঙ্গ টেনে রাজ্য প্রশাসনের মেরুদণ্ডহীন অবস্থার কথা বর্ণনা করেছেন।

এছাড়াও দিলীপ ঘোষ মালদহ বিস্ফোরণ কান্ডের NIA তদন্ত দাবি করেছেন। তিনি দৃঢ় কণ্ঠে দাবি করেছেন যে এত বড় বিস্ফোরণের পিছনে জঙ্গি কার্যকলাপ নিশ্চয় আছে। এদিন বর্ধমানে ছিলেন দিলীপ ঘোষ। তিনি বর্ধমান আদালতে পুলিশ গ্রেফতারের জামিন নিতে এসেছিলেন।

প্রসঙ্গত, আজ সকাল ১১ টা নাগাদ মালদহের ৩৪ নম্বর সড়কের ধারে সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। এছাড়াও আরও ১ জন হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। আপাতত মালদহ মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ৫ জন ভর্তি আছেন। বিস্ফোরণের কথা জানতে পেরে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছান প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও মমতা বন্দোপাধ্যায় ঘটনার খবর পেলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে তড়িঘড়ি হেলিকপ্টারে করে মালদহে ঘটনাস্থল দর্শনে পাঠান তিনি। এরপর বৈঠক করে বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026