শ্রেয়া চ্যাটার্জি – হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন এটা অনেকটাই সেকেলে এক ধরন। তবে বর্তমান প্রজন্মও এমন অনেক আদব-কায়দা করে তার প্রেমিকাকে প্রেম নিবেদন করে থাকেন। তবে সম্প্রতি একজন স্টান্টম্যান সে তার প্রেমিকাকে প্রপোজ করতে গিয়ে নিজের সারা গায়ে আগুন লাগালেন।
একজন প্রফেশনাল স্টান্টম্যান রিকি অ্যাশ তার প্রেমিকাকে অবাক করতে এমন একটি অদ্ভুত কাণ্ড করে বসলেন। ৫২ বছর বয়সী রিকি তার বন্ধুর সাহায্য নিয়েছিল এমন একটি কাজ করতে। যে মুহূর্তে হাঁটু গেড়ে বসে তিনি তার প্রেমিকাকে প্রপোজ করবেন সেই মুহূর্তে তার পিঠ থেকে জ্বলে উঠলো আগুন।
তার প্রেমিকা ক্যাটরিনা ডবসন, একজন কোভিড যোদ্ধা নার্স। তবে রিকি বলেন, এমন একটি আগুন নিয়ে খেলা দেখিয়ে প্রপোজ করা ছাড়া তার কাছে প্রপোজ করার আর কোনো অন্য পথ ছিল না। ক্যাটরিনা জানান, যখন সে আগুনের মধ্যে বসে ছিল তার একটা হাত ছিল পকেটের মধ্যে তিনি ভাবছিলেন যে পকেটে হাত দিয়ে রিকি আবার কি করছেন, তখন ক্যাটরিনা হঠাৎ করে দেখেন রিকি তার পকেট থেকে একটি আংটি বার করেছেন। ক্যাটরিনার এই কায়দা বেশ পছন্দ হয়েছে। এ ঘটনাকে তিনি একটি ‘পারফেক্ট প্রপোজাল’ বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…