নিউজ

করোনার শিকার হলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস, ৫ অগস্ট একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী

বহুপ্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হয়েছে গত ৫ই আগস্ট। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবাত, রামমন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস সহ দেশের আরও খ্যাতনামা ব্যক্তিবর্গ। করোনা আবহের মধ্যেও সেদিন মেনে চলা হয়নি সামাজিক দূরত্ব।

এবার করোনা আক্রান্ত হলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। ভূমিপুজো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে একই মঞ্চে ছিলেন তিনি। তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই
একটি ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিনা মাস্কে প্রধানমন্ত্রীর একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তিনি।

উল্লেখযোগ্য, রামমন্দিরের এক সহকারী পুরোহিতের করোনা আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল ভূমিপুজোর সপ্তাহখানেক আগেই। একইসাথে সংক্রমিত হয়েছিলেন রামমন্দির প্রাঙ্গনের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও। এবার নিত্যগোপাল দাস আক্রান্ত হওয়ার পর উদ্বেগ দেখা দিয়েছে গেরুয়া শিবিরে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026