টেলিকম পরিষেবা জগতে শীর্ষস্থানীয় সংস্থা জিও সচরাচর গ্রাহক আকর্ষণ করতে দুর্দান্ত সব অফার নিয়ে আসে। এবার জন্মাষ্টমী উপলক্ষেও আকর্ষণীয় অফার এনেছে তারা। আপনি যদি সম্প্রতি JioPhone2 কেনার কথা ভেবে থাকেন তবে এই সুযোগটি হাত ছাড়া করবেন না। কারণ, জিও ওয়েবসাইট অনুযায়ী এখন গ্রাহকেরা মাত্র 141 টাকাতে নিয়ে যেতে পারবেন এই ফোনটি।
সংস্থার তরফে, Jiophone2 এর দাম নির্ধারিত করা হয়েছে 2,999 টাকা, কিন্তু এই অফারের আওতায় মাত্র 141 টাকার ইএমআইতে গ্রাহকেরা নিয়ে যেরে পারবেন এই ফোনটি। ফোনটি ডুয়াল সিম-সহ আগের ফোনের আপগ্রেডেড ভার্সন। 2017 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল এই ফোনের পুরনো ভার্সনটি সালে। আসুন জেনে নিই এই নতুন মডেলটির বৈশিষ্ট্য সম্পর্কে-
1. ডিসপ্লেঃ ফোনটিতে রয়েছে 2.4-ইঞ্চি QWVGA ডিসপ্লে।
2. র্যামঃ 512 এমবি র্যাম।
3. স্টোরেজঃ 4 জিবি ইন্টার্নাল স্টোরেজ। যেটা বর্ধিত করা যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
4. কিবোর্ডঃ রয়েছে QWERTY কিবোর্ড। ফলে টাইপিং করা হবে খুবই সহজ।
5. ক্যামেরাঃ 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
6. ব্যাটারিঃ 2,000 mAh ব্যাটারি।
7. অপারেটিং সিস্টেমঃ KAI অপারেটিং সিস্টেম।
8. রয়েছে VoLTE, VoWiFi, জিপিএস, ব্লুটুথ, এবং এফএম রেডিও। একইসাথে থাকবে এইচডি কলিং-এর সুবিধা।
9. ফোনটিতে 24 টি ভারতীয় ভাষা সাপোর্ট করে।।
10. আকর্ষণীয় ফিচার, WhatsApp এবং Youtube চলবে এই ফোনে। সাথে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…