রাজ্য

১ জুলাই থেকে চালু হচ্ছে বাস-অটো, আর কী কী পরিষেবায় ছাড়?

রাজ্যে বৃদ্ধি পেল লক ডাউনের মেয়াদ। তবে, কিছুটা শিথিল হচ্ছে বিধিনিষেধ। এতদিন পর্যন্ত রাজ্যে কড়া লক ডাউন জারি করা হয়েছিল। কিন্তু এখন রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। যেরোকম অবস্থায় লকডাউন ডাকা হয়েছিল, তার তুলনায় এখন পরিস্থিতি অনেকটা ভালো। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ এর ঘরেই সীমিত। তাই এবারে বিধিনিষেধের ওপরে একটু ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত কিভাবে রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে তা জানিয়ে দিলেন। আর এবারে সবথেকে বড় পরিবর্তন হলো গণপরিবহন। মমতা জানিয়ে দিলেন ১ জুলাই থেকে রাজ্যে চালু হবে বাস পরিষেবা। তার সাথেই চালু হবে অটো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, অটো চালানো যাবে। ফলে সাধারণ মানুষ যারা কলকাতা বা তার আশেপাশে থাকেন, তাদের নিজের কাজে যেতে সুবিধা হবে।

তবে মমতা জানিয়ে দিয়েছেন, ট্রেন এবং মেট্রো এখনই চলছেনা। তিনি বলেছেন, আপাতত ১৫ জুলাই অবধি এই দুটি পরিবহন বন্ধই থাকছে। তবে সরকারি এবং বেসরকারি বাস চলার কারণে, মানুষ নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে স্পেশাল ট্রেন এবং স্পেশাল মেট্রো যেমন চলছিল সেরকম চলবে। তাছাড়াও টোটো পরিষেবা চালু করা যাবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও মুখ্যমন্ত্রী আরো কিছু বিধিনিষেধ ঘোষণা করে দিলেন। তিনি বলে দিলেন, রাত ৯ থেকে ভোর ৫ টা পর্যন্ত যেরকম বিনা কারণে বেরোনো বন্ধ ছিল সেরকম চলবে। করোনা বিধি মেনে খুলবে সেলুন, বিউটি পার্লার, জিম, সরকারি এবং বেসরকারি অফিস। বাজার খোলা থাকবে সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। অন্যান্য দোকান খোলা থাকছে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক উপস্থিতি ৫০ জনের হবে আর রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি পালন করা যাবে ২০ জনকে নিয়ে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026