আপাতত কিছুটা হলেও শিথিল হচ্ছে লকডাউন। তবে এখনই সম্পূর্ণরূপে করোনা বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে না। আগামী ১৫ জুলাই পর্যন্ত জারি থাকবে এই করোনাভাইরাস এর বিধি নিষেধ। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদিলেন আপাতত ১৫ জুলাই পর্যন্ত মেট্রো এবং ট্রেন চলবে না সাধারণ মানুষের জন্য। তবে পরিষেবা শুরু হতে পারে অটো এবং বাসের। মমতা ঘোষণা করলেন আপাতত অর্ধেক যাত্রী নিয়ে অটো এবং বাস চালানো সম্ভব হবে। ১ জুলাই থেকে অবশেষে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। চলবে সরকারি এবং বেসরকারি বাস। অন্যদিকে খুলবে সেলুন এবং পার্লার।
মমতা বন্দ্যোপাধ্যায় আরো ঘোষণা করলেন সরকারি এবং বেসরকারি অফিস এবার থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে চলতে পারবে যেখানে আগে এই মাত্রা ছিল ২০ শতাংশ। অন্যদিকে বিয়ে বাড়ির অনুষ্ঠানের সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতি এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জনকে নিয়ে কাজ হতে পারে।
তবে নাইট কারফিউ থাকবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বিনা কারণে বাড়ি থেকে বেরোনো যাবেনা। খোলা থাকবে জিম। সরকারি দফতর খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। এছাড়া সকাল ৬ থেকে দুপুর ১২ টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা থাকবে।
এছাড়াও খুলছে সেলুন এবং পার্লার। দিনে ৭ ঘণ্টা খোলা যাবে সব সেলুন এবং পার্লার। অন্যদিকে সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত খুচরো দোকান খোলা রাখা যাবে। গত ১৫ মে থেকে সারা রাজ্যে লক ডাউন জারি করা হয়েছিল, করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার উদ্দেশ্যে। এখন বাংলার করোনা পরিস্থিতি অনেকটা সামলে গেছে। তাই এবরের একটু বিধিনিষেধ লাঘব করা যেতেই পারে বলে মতামত সকলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…