বয়স এখনও এক বছরের কোটায় পা রাখেনি। বছর এক হওয়ার আগেই গাড়ি চালানোর তালিম নিচ্ছেন ছোট রাজশ্রী পুত্র ইউভান। তবে জনপ্রিয়তার বিচারে টলিউডের তাবড় তারকাদের টেক্কা দিচ্ছে এই একরত্তি। টলিউডের ছোট তৈমুর বললেও কিছু কম হবেনা। এই একরত্তির শুধু মিষ্টি মুখে দেখলেই মন ভালো হয়ে যায় নেটিজেনদের। ইউভানকে একঝলক দেখবে বলে হাজার হাজার অনুগামী অপেক্ষা করেন। প্রতিটি ছবি-ভিডিয়োতে চড়চড়িয়ে বাড়ে লাইক-কমেন্টের সংখ্যা।
সানডে মানেই সকলের কাছে ফান-ডে। বিশেষ করে সেলিব্রেটিদের। এখন রাজ আর শুভশ্রী দুজনেই নিজেদের কাজ নিয়ে ভালোই ব্যস্ত। বাবা এখন নতুন বিধায়ক আর মা একটি রিয়ালিটি শোয়ের বিচারক। তাই তো এই দিনটা মা-বাবার সঙ্গে জমিয়ে আনন্দ করল ইউভান। বাবা মাকে একসাথে কাছে পেয়ে বেশ খুশি ইউভান। পাশাপাশি এদিন মায়ের কোলে বসে এই গরমে রবিবারেরজলকেলির মজাও নিল সে। সঙ্গে পেল একঝাঁক কিছু ভালোবাসার মানুষকে। সেই সব মিষ্টি মুহূর্তগুলি ভেসে উঠেছে শুভশ্রী-রাজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
এই একরত্তির জন্য এদিন একটি নকল সুইমিং পুলের আয়োজন করেছিলেন রাজশ্রী। জলে নেমেই আনন্দিত আর কনফিডেন্ট সে। খালি গায়ে হাসতে হাসতে জলের সাথে খেলতে দেখা গেছে ছোট্ট ইউভানকে। শুভশ্রীর প্রিয় বান্ধবী পৌলমীর পুত্র আরভের সঙ্গে খেলায় মত্ত অবস্থায় দেখা গেল একরত্তিকে। হলুদ রঙের হাফ প্যান্ট পরে এদিন খালি গায়ে সকলকে নিজের বডি দেখিয়ে ফেলল ইউভান। ছেলকে সামলানোর সাথে সাথে এই নতুন বাবা মা কাপল গোলস দিতেও ভোলেননি। রবিবার সকালে কালো-টি-শার্ট আর ধূসর শর্টসে পাওয়া গেল তাঁদের, সঙ্গে চোখে রয়েছে কালো সানগ্লাস। এবার সপরিবারে বেবি সুইমিং পুলে এক ফ্রেমে বন্দী হল এই প্রিয় তারকা।
দিন কয়েক আগেই রাজকে প্রথমবার বাবা বলে ডেকেছে ইউভান। সেই আবেগঘন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পরিচালক। আবার কিছুদিন আগেই ইউভান বাবার কেনা প্রথম বাইক থেকে গাড়ির স্টিয়ারিং হাতে তুলে নেওয়া ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…