আগামীকাল থেকে শুরু হতে চলেছে আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা। জানা গিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কলকাতা ও শিলিগুড়ি সহ সাতটি রুটে পরিষেবা শুরু করবে। রায়গঞ্জ ডিপো থেকে বুধবার কলকাতা, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। এছাড়াও বালুরঘাট, মালদা ও চাঁচলগামী বাস পরিষেবাও শুরু হবে।
উল্লেখযোগ্য, কিছু দিন আগেই উত্তর দিনাজপুর জেলায় লকডাউন শিথিল করা হয়েছিল। এরপর ২০ জন যাত্রী নিয়ে আন্তঃজেলা বাস পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বেসরকারি মালিক সংগঠনের তরফ থেকে লোকসানের অজুহাতে পরিষেবা চালু করা হয়নি। এরফলে একপ্রকার বাধ্য হয়েই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আন্তঃজেলা বাস পরিষেবা শুরু করেছিল। কিন্তু এবার আরও একধাপ এগিয়ে আন্তঃরাজ্য পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা।
তবে এই পরিষেবা শুরুতে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। এই বিষয়ে রায়গঞ্জ ডিপোর আধিকারিক বিজয় দাস জানিয়েছেন, বাসে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে থার্মাল চেকিং করতে হবে। ২৫ জনের বেশি যাত্রী কোনোভাবেই তোলা যাবে না। শুধু তাই নয় কন্ডাক্টরের হাতে গ্লাভস এবং স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…