বিনোদন

লকডাউনে বন্ধ শ্যুটিং, টাকার অভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: দীর্ঘ লকডাউনের জেরে স্টুডিওপাড়ার সমস্ত কাজই আপাতত স্থগিত রয়েছে ফলে পারিশ্রমিক না পেয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন ফিল্মসিটির সঙ্গে নিযুক্ত কর্মী ও কলাকুশলীরা। এর আগেই অর্থের অভাবে অভিনেতা মনমিত গ্রেওয়ালের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার হাড়হিম করা খবর প্রকাশ্যে এসেছিল, তার রেশ কাটতে না কাটতেই আবারো এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল গোটা বলিউড। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক অভিনেত্রী।

প্রেক্ষা মেহেতা নামক ওই অভিনেত্রী ক্রাইম পেট্রোলে অভিনয়ের পর থেকেই ইন্ডাস্ট্রিতে বিশেষ পরিচিতি লাভ করেন। এরপর ‘মেরি দুর্গা’, ‘লাল ইস্ক’এর মতো ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। মাত্র ২৫ বছর বয়সী এই অভিনেত্রী গতকাল রাতেই সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পরেন। মৃত্যুর ঠিক আগেই সোশ্যাল মিডিয়াতে তার দেওয়া শেষ স্টেটাস ছিল, “স্বপ্নের মৃত্যু হওয়াটাই সবচেয়ে খারাপ”।

আজ সকালে অভিনেত্রীর পরিবারেই লোকেরাই তার ঝুলন্ত দেহটি উদ্ধার করেন। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে যান অভিনেত্রী তবে তাতে মৃত্যুর কারন সম্বন্ধে স্পষ্ট করে কিছু লেখা নেই। বিশেষ সূত্রে জানা গিয়েছে, লকডাউনের কারনেই মুম্বাই ছেড়ে নিজের বাড়িতে ফিরে যান প্রেক্ষা। দীর্ঘদিন হাতে কোনো কাজ না থাকায় ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি এবং সেই কারনেই আত্মহত্যার পথে বাড়ান অভিনেত্রী।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী রিচা তিওয়ারি। প্রেক্ষার ছবি পোস্ট করে তিনি লেখেন, “এই হাসিমুখের পিছনে যে কতখানি কষ্ট লুকিয়ে থাকে, তা আমরা বুঝিনা। শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যেও সমান গুরুত্ব দেওয়া উচিৎ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026