রাজ্য

পরপর তিনদিন হতে চলেছে পশ্চিমবঙ্গে বাস এবং মিনিবাস ধর্মঘট, জেনে নিন কর্মসূচি

ডিজেলের উপরে ট্যাক্স কমানোর দাবিতে এবারের নতুন করে সরব হলেন বাস মালিকরা। তারা দাবি জানিয়েছেন, যেভাবে একে একে ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাকে ভাড়া বাড়িয়ে তেমন কোনো লাভ হচ্ছে না। তাই এবারে কেন্দ্র এবং রাজ্য সরকারকে অবিলম্বে পেট্রোপণ্যের উপর ট্যাক্স কমাতে হবে। এই মর্মে মঙ্গলবার বৈঠক হয়েছিল বাস মালিক সংগঠনের। সেই অনুযায়ী আগামী ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি বাস এবং মিনি বাস ধর্মঘটের ডাক দিল পাঁচটি বাস মালিক সংগঠন। বাস মালিকদের সঙ্গে পাল্লা দিয়ে ট্যাক্সিচালকরাও ২,৩ এবং ৪ ফেব্রুয়ারি ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে।

মঙ্গলবার বৈঠক হয়েছিল বাস সংগঠন গুলির মধ্যে। সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে এই বাস মালিক সংগঠনগুলি। তারা জানিয়েছে আগামী ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি তারা বাস ধর্মঘটের ডাক দিতে চলেছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সহ পাঁচটি সংগঠন ধর্মঘট সমর্থন করেছে। তবে এই বাস ধর্মঘটের জন্য চরম ভোগান্তির শিকার হতে হবে শিকার হতে হবে সাধারণ মানুষকে, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

বাস যাত্রীরা দাবি করছেন, সরকারি বাস রাস্তায় দেখাই যায়না। রাত্রের দিকে তো সরকারি বাস চলে না বললেই চলে। তাই গন্তব্যে পৌঁছানোর জন্য প্রধান মাধ্যম হয়ে ওঠে বেসরকারি বাস। রাজ্যে বাস এর পরিস্থিতি সামাল দেওয়া বর্তমানে রাজ্য সরকারের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ দাবি করেছেন, বাসের মালিকেরা ভোটের সুযোগ নিয়ে এখন সরকারের উপর চাপ সৃষ্টি করা শুরু করেছেন। তাদের কথায়,” ডিজেলের দাম বেড়েছে ঠিক, কিন্তু বাসের ভাড়া তো প্রতি ধাপে তিন টাকা, চার টাকা করে কন্ডাক্টর বাড়িয়ে নিয়েছেন লকডাউন এরপর থেকে। তাহলে আবার কেন এই ধর্মঘটের হুমকি দেওয়া হচ্ছে।

বাস মালিকরা দাবি করেছেন, পেট্রোল এবং ডিজেলের উপর যদি কেন্দ্র এবং রাজ্য একটু ট্যাক্স ছাড় দিত, তাহলে তাদের তেল কিনতে নাভিশ্বাস উঠতো না। বিশ্ববাজারে যত তেলের দাম বাড়বে, ততো বাড়বে এই দুই সরকারের ট্যাক্স। তাই এই নিয়ে তাদের কোনো রকম হেলদোল নেই। এছাড়া যদি ভোট ঘোষণা হয়ে যায় তারপর কোন সরকার কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই কারণে আগামী ২৯, ৩০, এবং ৩১ জানুয়ারি বাস ধর্মঘটের ডাক দিলো বাস মালিক সংগঠন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026