খেলা

ব্রিসবেনে ঐতিহাসিক জয় ভারতের, জানুন ভারতের কিছু অবিশ্বাস্য রেকর্ড

ব্রিসবেন: ৩২৮ রান তাড়া করে ক্যাঙ্গারুর দর্পচুর্ণ করল ভারত (India)। ঐতিহাসিক টেস্ট (Test) সিরিজ জয় ভারতের। তাও আবার বিরাট (Virat Kohli) সহ বেশ কয়েকজন প্রথম সারির খেলোয়ারকে ছাড়াই। এই জয়কে এক কথায় বলা যায়, সিংহের গুহায় ঢুকে সিংহ বধ। অস্ট্রেলিয়ার (Australia) ব্রিসবেনে ৩২ বছরের কোনও টেস্ট ম্যাচ হারেনি। আর এই মাঠেই ভারত কোনওদিনই জেতেনি। এবার সেই রেকর্ডকেই চূর্ণ করল বিরাটহীন রাহানে বাহিনী। তবে শুধু ম্যাচ বা সিরিজে তাই নয়, এর পাশাপাশি একাধিক আকর্ষণমূলক রেকর্ড করেছে ভারত। তবে রেকর্ড গড়ার ক্ষেত্রে পিছিয়ে নেই অস্ট্রেলিয়া। অজি তারকারাও বেশ কিছু রেকর্ড করেছে এই টেস্ট সিরিজে।

এবার এক নজরে দেখে নিন কী কী রেকর্ড গড়ে উঠেছে।…

● ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে আজ ৩০তম জয়লাভ করে।

● অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জয় পাওয়ার সঙ্গেই ভারতীয় দল পরপর দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল।

● ভারতীয় দল ব্রিসবেনের মাঠে জয় পাওয়ার সঙ্গেই এই মাঠে নিজেদের প্রথম জয় হাসিল করেছে।

● অস্ট্রেলিয়ার দল এই মাঠে ৩২ বছর ধরে অজেয় ছিল, শেষবার অস্ট্রেলিয়াকে ওয়েস্টইন্ডিজ ১৯৮৮ সালে হারিয়েছিল। এরপর অস্ট্রেলিয়া নিয়মিত এই মাঠে ম্যাচ জিতেছে। ভারত ৩২ বছরের অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দেয় আর ম্যাচে জয় হাসিল করে।

● ঋষভ পন্থ ব্রিসবেন টেস্ট ম্যাচে দুর্দান্ত প্রদর্শন করে নিজের ক্রিকেট কেরিয়ারের ১০০০ রান পূর্ণ করেন।

● ঋষভ পন্থ ব্রিসবেন টেস্টে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ আর এই সিরিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন।

● মহম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে ১৯.৩ ওভার বোলিং করে ৭৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার মাঠে দুর্দান্ত বোলারদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছেন।

● মহম্মদ সিরাজ এই সিরিজে মোট ১৩টি উইকেট হাসিল করেছেন। তিনি ভারতের হয়ে অস্ট্রেলিয়ায় ডেবিউ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে গিয়েছেন।

● টেস্টে জানুয়ারি ২০১৮ থেকে জোরে বোলারদের দ্বারা নেওয়া সর্বাধিক ৫ উইকেট।

● রোহিত শর্মা ব্রিসবেন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৫টি ক্যাচ নিয়েছেন।

● চেতেশ্বর পুজারা এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করে ৫৬ রান করেছেন। এর সঙ্গেই তিনি নিজের টেস্ট কেরিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরি করেছেন।

● শুভমান গিল এই ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেন। এর সঙ্গেই তিনি নিজের ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন।

● ওয়াশিংটন সুন্দর এই ম্যাচের প্রথম ইনিংসে ৬২ আর দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন। এর সঙ্গেই তিনি ৪টি উইকেট নিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026