ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: ২.৫ লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার, এবার কৃষকদের জন্য বড়লোক হবার সুযোগ

কৃষকদের আয় বাড়ানোর জন্য এবারে কেন্দ্রীয় সরকার বেশ কিছু আকর্ষণীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আর্থিকভাবে কৃষকদের আরো উন্নত করার জন্য সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি প্রকল্প চালু করেছে। এছাড়াও বিভিন্ন রাজ্য সরকার কৃষকদের জন্য নানা নতুন নতুন প্রকল্প চালু করেছে। কৃষকরা সাধারণ চাষ থেকে দূরে এবারে বাগান করার দিকে মনোনিবেশ করেছেন। তার পাশাপাশি ফসলের চাষের দিকে অনেকেই মনোনিবেশ করতে শুরু করেছেন যার ফলে প্রচুর চাহিদা বাড়ছে ফুলের। বর্তমানে সরকার সুগন্ধি ফুল চাষে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। বাজারে যেহেতু উদ্ভিজ্জ তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং নানা ধরনের এসেনশিয়াল অয়েল আজকাল জনপ্রিয়তা পেয়েছে, তাই এই মুহূর্তে ফুল চাষের ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিহার সরকার কৃষকদের একটি নতুন সুযোগ দিয়েছে, যেখানে কৃষকদের গন্ধযুক্ত ফুল থেকে তেল বের করার জন্য একটি ডিস্টিলেশন ইউনিট স্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকার ভর্তুকিও দেবে বলে জানিয়েছে। যদি আপনি এরকম একটি ডিস্টিলেশন ইউনিট তৈরি করতে চান তাহলে বিহার সরকার আপনাকে সাহায্য করবে।

আপনাদের জানিয়ে রাখি সরকারের পক্ষ থেকে ২.৫ লক্ষ্য টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। যদি আপনি আপনার প্ল্যান স্থাপন করার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেন তাহলে বিহার সরকার আপনাকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে চলেছে। কৃষকদের হটিকালচার মিশন প্রকল্পের আওতায় লেমন গ্রাস এবং মেন্থলের মত উদ্ভিদের চাষ আরো বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে সরকার। এই প্ল্যান্ট থেকে তেল উৎপাদন করে কৃষকরা তাদের আয় বৃদ্ধি করতে পারেন।

রাজ্যের কৃষি দপ্তর জানিয়েছে এই প্রকল্পের আওতায় কৃষকরা ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পেয়ে যাবেন। সরকারের মতে একটি ডিস্টিলেশন প্ল্যান ইউনিট স্থাপন করতে ৫ লক্ষ টাকা খরচ হয় যেখানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। রাজ্যের যে কোন কৃষক উদ্যোক্তা এবং কৃষক গোষ্ঠী এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আপনি যদি বিহার রাজ্যের কৃষক হন তাহলে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026