ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG উপভোক্তাদের জন্য দারুন খবর, এবারে একেবারে বিনামূল্যে পাওয়া যাবে গ্যাস, জানুন কিভাবে

আগামী বছরই হতে চলেছে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন এবং এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্য এবার একটা বড় ঘোষণা করলো যোগী সরকার। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এবারে ১.৭৫ কোটি মানুষকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের পরিবর্তে তাদের ব্যাঙ্ক একাউন্টে অর্থ দিতে চলেছে যোগী সরকার। একটি সিলিন্ডারের জন্য ৯১৪.৫০ টাকা পর্যন্ত দেবে সরকার। আর এই অর্থ প্রধান বছরে দুইবার করা হবে বলে জানানো হয়েছে। প্রথম কিস্তি পাঠানো হবে দীপাবলিতে এবং তারপর পরবর্তী কিস্তি মোটামুটি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয়ে সুবিধাভোগীদের ব্যাংকের হিসাব সংযুক্ত করে প্রক্রিয়ারও ত্বরান্বিত করার আদেশ দেওয়া হয়েছে।

মোটামুটি হোলির আগে দ্বিতীয় সিলিন্ডারে টাকা দিতে চলেছে সরকার। আপনাদের জানিয়ে রাখি এই টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার উজ্জ্বলা যোজনা অনুসারে দীপাবলি এবং হোলির সময়ে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিল। তবে নির্বাচনে জয়লাভের পরে একবার হোলি এবং দিওয়ালি হয়ে গিয়েছে। দ্বিতীয় হোলি এবং দিওয়ালি আসতে চলেছে। তার সাথেই আসছে ২০২৪ লোকসভা নির্বাচন। তাই সব মিলিয়ে এই নির্বাচনের আগেই এলপিজি সিলিন্ডার দিয়ে উত্তরপ্রদেশে একটা বড় অংশের মানুষের মন জয় করতে চাইছে সরকার।

আপনাদের জানিয়ে রাখি উত্তরপ্রদেশে একটি সিলিন্ডারের দাম ১১৪৪ টাকা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২৩০ টাকা পর্যন্ত সাবসিডি আপনি পেয়ে যাচ্ছেন যার পরে ৯১৪.৫০ টাকা পর্যন্ত আপনাকে দিতে হয়। একটি সিলিন্ডারের জন্য ৯১৪.৫০ টাকা আপনাকে দিতে হবে। সুতরাং এই টাকাই আপনাকে ব্যাংক একাউন্টে ফেরত দিচ্ছে সরকার। অর্থাৎ বলতে গেলে সরকার বিনামূল্যে দিচ্ছে আপনাকে গ্যাস। তবে উত্তরপ্রদেশের বাসিন্দাদের মধ্যে যাদের কাছে আধার কার্ড রয়েছে তারাই কিন্তু এই সুবিধা পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026