ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পরের গোলামি ছাড়ুন! মাত্র ১০ হাজারে শুরু করুন নিজের ব্যবসা, মাস গেলে হাতে আসবে ৫০ হাজার

বর্তমানে চাকরির বাজার বিশেষ ভালো নয়, সেকথা অজানা নয় কারোরই। তবে এই মূল্যবৃদ্ধির বাজারে সামান্য কিছু টাকা রোজগার করতে কাল ঘাম ছুটে যাচ্ছে অধিকাংশের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটু বেশি উপার্জনের জন্যই অনেকে ব্যবসা করার কথা চিন্তা করে থাকেন। তবে এক্ষেত্রে পর্যাপ্ত অর্থের অভাবে সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেন না অনেকেই। তবে এই নিবন্ধের সূত্র ধরেই অল্প খরচায় বাড়িতে বসেই নতুন ব্যবসা শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মাত্র ১০ হাজার টাকায় বাড়িতে বসেই শুরু করা যাবে ক্যাটারিংয়ের ব্যবসা। আর এই ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই একটি পরিষ্কার রান্নাঘরের পাশাপাশি পরিষ্কার বেশ কিছু বাসনপত্র জোগাড় করতে হবে। পাশাপাশি রান্না করার সরঞ্জাম ও প্যাকেজিংয়ের বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে কিনে নিতে হবে।

ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে নেওয়ার পর জোগাড় করতে হবে ছোট ছোট পার্টির অর্ডারও। অল্প অল্প করে শুরু করলেই পারবে ব্যবসা। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা সর্বদা মাথায় রাখতে হবে। কারণ বর্তমান যুগে সকলেই হাইজিন মেনটেন করেন। আর সবদিক সামলে যদি এই ব্যবসা ছোট ছোট পদক্ষেপে শুরু করা যায় তাহলে মাস গেলে অন্ততপক্ষে শুরুর দিকে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করা যাবে। ধীরে ধীরে এই ব্যবসা বাড়তে থাকলে মাসে ৫০০০০ টাকাও আয় হওয়া সম্ভব। এই ব্যবসা শুরু করতে অতিরিক্ত অর্থ না লাগলেও পরিশ্রম লাগবে প্রচুর। পাশাপাশি নিশ্চিতভাবে প্রয়োজন হবে ভালো খাবারের। কারণ যদি নিজের গ্রাহকদের স্বাদ বুঝতে না পারা যায়, তবে ব্যবসা বাড়ানো মুশকিল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026