প্রেমের দৃশ্যে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন মিঠুন দা, ক্ষিপ্ত হয়ে এক পদক্ষেপ নিলেন সুস্মিতা সেন

বলিউডের অন্যতম সুন্দরী ও প্রথম সারির অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪’তে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন তিনি। এরপর ১৯৯৬’তে বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। তবে তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে নিজের পুরানো একটি ঘটনার সূত্র ধরেই চর্চার আলো কেড়েছেন অভিনেত্রী। আর সেই সূত্রে চর্চায় উঠে এসেছেন মিঠুন চক্রবর্তীও।

ঘটনাটি ২০০৬ সালের। ‘চিঙ্গারী’ ছবির শুটিং চলাকালীন ঘটেছিল ঘটনাটি। কল্পনা লাজমি দ্বারা পরিচালিত ‘চিঙ্গারী’তে মূল তিন চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, মিঠুন চক্রবর্তী ও অনুজ স্বামী। এই ছবিতে মিঠুন চক্রবর্তী নেতিবাচক চরিত্রেই পর্দার সামনে হাজির হয়েছিলেন। ছবির শুটিং শুরু হওয়ার প্রথম দিনেই ঝামেলা দেখা দিয়েছিল। মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করতে নারাজ ছিলেন সুস্মিতা সেনে। পরিচালকের অনেক বোঝানোর পর শুরু হয়েছিল শুটিং। এরপরই অনস্ক্রিন ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা, যার সূত্র ধরে আবারো চর্চায় এই দুই তারকা।

মহারাষ্ট্রের সাতারাতে চলছিল ছবির শুটিং। এই শুটিং চলাকালীনই একাধিকবার রিটেক নিয়েছিলেন অভিনেত্রী। অভিনেতার সাথে তার একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা হয়েছিল ছবি শুটিংয়ের শুরুতেই। তবে সেই দৃশ্যের শুটিং শেষ করার পরেই সেট ছেড়ে সোজা নিজের মেকাপ ভ্যানে চলে গিয়েছিলেন অভিনেত্রী। পরে অভিনেত্রী অভিযোগ জানিয়েছিলেন শুটিং চলাকালীন যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল সেটি অভিনেতা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছিলেন।

এই ঘটনার সূত্র ধরে পরিচালক অভিনেত্রীকে অনেকবার বুঝিয়েছিলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় এই ধরনের অভিজ্ঞতা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তবে এই অভিযোগের সূত্র ধরে সেইসময়ে ছবি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে পরে পরিচালকের অনুরোধেই তিনি শেষপর্যন্ত সেই সিদ্ধান্ত নেননি। বর্তমানে এই ঘটনাই আবারো চর্চার আলো কেড়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026