Business Idea: খালি পড়ে থাকা জমি অথবা ছাদে বসান মোবাইল টাওয়ার, প্রতিমাসে আয় হবে লক্ষাধিক টাকা

আজকের যুগে সবাই নিজের আয় বৃদ্ধি করার জন্য মুখিয়ে রয়েছেন। সবাই চাকরির পাশাপাশি নিজের একটা ব্যবসা করতে চান। তবে সবাই কিন্তু ব্যবসার মনস্ক হন না। আজ আমরা আপনাদের জন্য এমন একটি ব্যবসার ধারণা দিতে চলেছি যেখানে আপনাকে কোন টাকা বিনিয়োগ করতে হবে না, অথবা ব্যবসার কোন বিশেষ প্ল্যান করতে হবে না আপনাকে। আপনি শুধুমাত্র আপনার খালি জমি অথবা ছাদ ব্যবহার করে প্রচুর টাকা রোজগার করতে পারবেন। শুধু আপনাকে আপনার খালি পড়ে থাকা জায়গা ভালোভাবে ব্যবহার করা জানতে হবে। আসলে আমরা মোবাইল টাওয়ার বসানোর ব্যবসার কথা বলছি। যেকোনো মোবাইল কোম্পানির সাথে কথা বলে আপনি মোবাইল টাওয়ার বসাতে পারেন নিজের খালি জমিতে অথবা ছাদে। এরপর প্রতিমাসে আপনার বাম্পার আয় হবে। টাওয়ার স্থাপনের জন্য ছাদে প্রায় ৫০০ বর্গফুট জায়গার প্রয়োজন হয়। যদি আপনার কাছে সেই জায়গা থাকে, তাহলে আপনি সহজেই এই ব্যবসা করতেই পারেন।

মোবাইল কোম্পানিগুলি তাদের গ্রাহকদের আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য ক্রমাগত মোবাইল টাওয়ার স্থাপন করে চলেছে। মোবাইল কোম্পানিগুলি মানুষের কাছ থেকে এই জায়গা ভাড়া নিয়ে থাকে। তারপর নির্দিষ্ট জায়গায় মোবাইল টাওয়ার বসানো হয়। এমতাবস্থায় আপনি যদি নিজের বাড়িতে একটি মোবাইল টাওয়ার স্থাপন করতে চান তাহলে আপনি সরাসরি মোবাইল কোম্পানি বা টাওয়ার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কাছে যদি ২০০০ বর্গ ফুট থেকে ২৫০০ বর্গফুট পর্যন্ত খালি জমি থাকে, তাহলে আপনি সেখানে মোবাইল টাওয়ার স্থাপন করতে পারেন। অন্যদিকে, ছাদের জন্য এতটা জায়গার দরকার হবে না। এ থেকে কোন জায়গাতেও আপনি মোবাইল টাওয়ার বসাতে পারেন।

তবে হ্যাঁ আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে আপনার জমি হাসপাতাল থেকে ১০০ মিটার দূরে হতে হবে। এর পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকা আপনার কাছাকাছি থাকলে সমস্যা রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে মোবাইল টাওয়ার ইনস্টলেশন কোম্পানি আপনার উল্লেখ করা জায়গাটি ভালোভাবে দেখে নিয়ে যদি সবকিছু ঠিক মনে হয় তাহলে আপনার সাথে চুক্তি করবে। তবে হ্যাঁ, এইটা আবার বসাতে গেলে কিন্তু আপনাকে পৌরসভা থেকে একটি শংসাপত্র গ্রহণ করতে হবে। এছাড়াও একটি বন্ড পেপারে আপনাকে একটি সই করতে হবে। চুক্তিতে সমস্ত তথ্য ভালোভাবে লেখা থাকবে এবং শর্তাবলী আপনাকে জানিয়ে দেওয়া হবে। এর সাথেই আপনি কত টাকা ভাড়া পাবেন সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি ৬০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026