নিউজ

Vande Bharat Local: এবার বাংলায় শিয়ালদহ থেকে লোকাল ট্রেনের রুটে ছুটবে বন্দে ভারত, কোথায় কোথায় দাঁড়াবে?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। হাওড়া থেকে ইতিমধ্যেই চালু হয়েছে ২ টি বন্দে ভারত ট্রেন। এবার এই পরিষেবা আরও একধাপ এগিয়ে বাংলায় আনা হচ্ছে বন্দে ভারত মেট্রো। পূর্ব রেল শিয়ালদহ স্টেশন থেকে এই নতুন বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে।

রেল সূত্রের খবর এবার পূর্ব রেল শিয়ালদহ থেকে লালগোলা অব্দি চালাবে নতুন বন্দে ভারত মেট্রো। এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব ২৩০.৯৮ কিমি। ট্রেনটি মাঝখানে নৈহাটি জংশন, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ স্টেশনে থামবে এই ট্রেনটি। সকাল ৯টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়তে পারে। ফিরতি পথে লালগোলা থেকে ট্রেনটি ছাড়তে পারে দুপুর ৩টে ৫০ মিনিটে। ট্রেনটিতে মোট ৮টি কোচ থাকবে। এই ট্রেনটির যাত্রাপথে গড় গতিবেগ থাকবে ৫২.৩০ কিমি/ঘন্টা।

শিয়ালদহ থেকে ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছ’দিনই ছাড়বে। মোট সময় লাগবে ৪ ঘণ্টা ২৫ মিনিট। শিয়ালদহ থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রানাঘাট পৌঁছবে ১০টা ৫০ মিনিটে। সেখান থেকে ১০টা ৫২ মিনিটে ছেড়ে সেই ট্রেনটি কৃষ্ণনগরে পৌঁছবে ১১টা ৩৩ মিনিটে। সেখানে ২ মিনিট দাঁড়িয়ে ট্রেনটি লালগোলায় পৌঁছবে দুপুর ১টা ৩৫ মিনিটে। আবার অন্যদিকে, ফিরতি পথে লালগোলা থেকে এই ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে ৫০ মিনিটে। ট্রেনটি কৃষ্ণনগরে গিয়ে পৌঁছবে ৬টার সময়। সেখানে ৫ মিনিট দাঁড়িয়ে ৬টা ৫ মিনিটে ফের গড়াবে ট্রেনের চাকা। এরপর ট্রেনটি ৬টা ৩৩ মিনিটে রানাঘাটে পৌঁছবে। শিয়ালদায় ট্রেনটি পৌঁছবে রাত ৮টা ৫ মিনিটে।

Nirajana Nag

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026