Business Idea: মাত্র ১০,০০০ টাকার এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, প্রতিদিন আয় হবে প্রচুর

দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। আবার অনেকেই চাকরি পাওয়ার চিন্তা দূর করে বিভিন্ন ব্যবসার কাজে নামছেন। আপনি যদি একটি কম বিনিয়োগ করে লাভজনক ব্যবসা খুলতে পারেন তাহলে ব্যাপক সুবিধা হতে পারে আপনার। আজকাল ব্যবসার মাধ্যমে অনেকেই লাখপতি হয়ে যাচ্ছেন। তাই আমরা আপনার জন্য একটি ব্যবসার আইডিয়া খুঁজে এনেছি যা ব্যাপক লাভবান হতে পারে আপনার জন্য। এই ব্যবসায়িক ধারণাটি হলো দূষণ পরীক্ষা কেন্দ্র খোলা। কি করে খুলবেন এই ব্যবসা বা কি কি লাগবে? তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

আসলে কেন্দ্রীয় সরকারের মোটরআইন অনুযায়ী পলিউশন সার্টিফিকেট না থাকলে ভারী জরিমানা করা হয়। যেকোনো মূল্যের গাড়িই হোক না কেন আপনার এই PUC সার্টিফিকেট না থাকলে জরিমানার পরিমাণ হবে ১০,০০০ টাকা। তাই সমস্ত গাড়ির মালিকদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাড়ির PUC সার্টিফিকেট বার করতে হয়। আর এই ব্যবসা করেই আপনি মোটা টাকা আয় করতে পারেন। এই ব্যবসা শুরু করতে আপনাকে যেতে হবে হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের কাছে। এছাড়া এই ব্যবসা শুরু করতে আপনাকে প্রাথমিকভাবে বিনিয়োগ করতে হবে মাত্র ১০,০০০ টাকা। এই ব্যবসা খুলে আপনি প্রত্যেক মাসে ৫০ হাজার টাকা অব্দি আয় করতে পারেন।

এই পলিউশন টেস্টিং সেন্টার খুলতে গেলে আপনাকে প্রথমে স্থানীয় পরিবহন অফিস বা আরটিও থেকে একটি লাইসেন্স নিতে হবে। আরটিওতে আবেদনের পাশাপাশি দশ টাকার হলপনামা দিতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এরপর বিভিন্ন রাজ্যে দূষণ পরীক্ষা কেন্দ্র খোলার ফি আলাদা আলাদা রয়েছে। পলিউশন টেস্টিং সেন্টারের কেবিন হলুদ রংয়ের করতে হবে। কেবিনের আকার দৈর্ঘ্যে ২.৫ মিটার প্রস্থ ২ মিটার এবং উচ্চতায় ২ মিটার হতে হবে এবং কেবিনের বাইরে পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স নম্বর লিখতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026